২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কম্বোডিয়ায় পলপটসঙ্গী ডাচ বিচারেরর কাঠগড়ায়

৩০ বছর আগে কম্বোডিয়াকে বধ্যভূমিতে পরিণতকারী খেমাররুজ নেতা পলপটের নির্যাতন বাহিনীর প্রধান ডাচকে সোমবার বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়। ১৭ লাখ মানুষ হত্যার জন্য দায়ী খেমাররুজ শাসনাবসানের পর এই প্রথম এর কোন শীর্ষ নেতাকে বিচারের মুখোমুখি করা হল। মানবতার বিরুদ্ধে অপরাধ করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2009, 01:44 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

নমপেন, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ৩০ বছর আগে কম্বোডিয়াকে বধ্যভূমিতে পরিণতকারী খেমাররুজ নেতা পলপটের নির্যাতন বাহিনীর প্রধান ডাচকে সোমবার বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়। ১৭ লাখ মানুষ হত্যার জন্য দায়ী খেমাররুজ শাসনাবসানের পর এই প্রথম এর কোন শীর্ষ নেতাকে বিচারের মুখোমুখি করা হল। মানবতার বিরুদ্ধে অপরাধ করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। ডাচ খেমাররুজের এস-টুয়েন্টিওয়ান কারাগারের সাবেক প্রধান। ওই কারাগার কট্টর মাওবাদী বিপ্লবীদের ১৪ হাজার 'শত্র"'কে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। অংকের সাবেক শিক ডাচ এজলাসে পাঁচ বিচারকের সামনে শান্ত স্বরে জেরার জবাব দেন। "আমার বিরুদ্ধে আনা অভিযোগ আমি দেখেছি" বলেন তিনি। গণহত্যার কবল থেকে বেঁচে যাওয়া কয়েক শ' কম্বোডীয় এসময় আদালতে উপস্থিত ছিলেন। ডাচের আসল নাম কিয়াং গুয়েক ইয়াভ। জাতিসংঘ ও কম্বোডিয়ার যৌথ উদ্যোগে পরিচালিত এই আদালতে দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। কম্বোডিয়ায় মৃতুদণ্ড নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯৩৮ ঘ.