২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি বিনিয়োগ প্রকল্পগুলো গতিশীল করবে বিজেপি

ভারতের আসন্ন সাধারণ নির্বাচনে বিজয়ী হলে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) লালফিতার দৌরাত্ম্য, ভূমিসংক্রান্ত প্রতিবাদ ও সরকারি সাহায্য স্বল্পতার কারণে স্থবির হয়ে থাকা বিদেশি বিনিয়োগ প্রকল্পগুলো গতিশীল করবে। দলের সভাপতি রাজনাথ সিং সোমবার এ কথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2009, 03:35 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

নয়াদিল্লি, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের আসন্ন সাধারণ নির্বাচনে বিজয়ী হলে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) লালফিতার দৌরাত্ম্য, ভূমিসংক্রান্ত প্রতিবাদ ও সরকারি সাহায্য স্বল্পতার কারণে স্থবির হয়ে থাকা বিদেশি বিনিয়োগ প্রকল্পগুলো গতিশীল করবে। দলের সভাপতি রাজনাথ সিং সোমবার এ কথা বলেছেন। আগামী এপ্রিল-মের নির্বাচন উপলে দলের ইশতেহারেও এসব অঙ্গীকার থাকবে। এই সপ্তাহেই ইশতেহার প্রকাশ করা হবে। এক সাাৎকারে রাজনাথ সিং বলেন, "আমরা বড় বড় প্রকল্পগুলোতে ব্যাপক বিনিয়োগ আকৃষ্ট করার চেষ্টা করব যাতে অর্থনৈতিক মন্দা থেকে ভারতকে রা করা যায়।" তিনি ভারতের পূর্বাঞ্চলের জন্য নেওয়া প্রকল্পগুলো প্রসঙ্গে একথা বলেন। রাজনাথ বলেন, "কিসে ভারতের ভাল হবে সে ব্যাপারে বর্তমান সরকারের ইচ্ছা, ল্য ও আগ্রহ কম। এই কারণে পূর্বাঞ্চলে অনেক প্রকল্প মুখ থুবড়ে পড়ে আছে।" দণি কোরিয়ার পোসকো'র ১২ শ' কোটি ডলারের ইস্পাত কারখানা, ব্রিটেনের বেদান্ত রিসোর্সসের একটি অ্যালুমিনিয়াম রিফাইনারিসহ ভারতে বৃহত্তম কিছু বিনিয়োগ প্রকল্প ভূমি নিয়ে প্রতিবাদ ও আইনি জটিলতার কারণে কয়েকবছর ধরে আটকে আছে। ভারতের কোম্পানিও এই অবস্থা থেকে রেহাই পায়নি। কারখানা স্থাপনের জন্য ভূমি নিয়ে প্রতিবাদের কারণে টাটা মোটর্স এর ন্যানো গাড়ি-প্রকল্প পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে নিতে বাধ্য হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১৩৩ ঘ.