বেইজিং, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ১৯৪৯ সালে গৃহযুদ্ধ অবসানের পর চীন-তাইওয়ানের শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তারা এ বছর প্রথমবারের মতো বৈঠকে বসছেন। যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। একে চীন-তাইওয়ান সম্পর্কোন্নয়নের আরেকটি লক্ষণ বলে মনে করা হচ্ছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মঙ্গলবার একথা জানিয়েছে।
চীনের সরকার পরিচালিত 'চায়না ডেইলি' পত্রিকা জানায়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন 'ইউএস এশিয়া-প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ' আয়োজিত 'এডজাস্ট'স ট্রান্সন্যাশনাল সিকিউরিটি কোঅপারেশন ফোরাম' এর বৈঠকে অন্যান্যদের সঙ্গে অংশ নেবে চীন ও তাইওয়ানের সামরিক কর্মকর্তারাও।
পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, উর্ধ্বতন চীনা সামরিক কর্মকর্তারা নিশ্চিত করেছেন, বেইজিং ও তাইপেইয়ের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ওই ফোরামে মিলিত হবেন।
প্রতিবেদনে আরও বলা হয়, "বেইজিংয়ের আরেকটি সামরিক সূত্র এটাও জানিয়েছে আন্তঃপ্রণালী সামরিক যোগাযোগের আরও কিছু ঘটনা এই আগস্টের আগেও ঘটতে পারে। তবে এখনই এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি তারা।"
ওদিকে, তাইওয়ানের একটি সামরিক সূত্র সোমবার বলেছে আগস্টে দুই পক্ষের সামরিক কর্মকর্তাদের মধ্যে কথা হতে পারে।
১৯৪৯ সালে মাও সেতুঙের বিপ
bdnews24