২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামাকে তালেবানদের সঙ্গে আলোচনার আহ্বান জাতিসংঘ দূতের

আফগানিস্তানের তালেবানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের এক শীর্ষ দূত। শনিবার ফ্রান্সের ল্য মঁদে পত্রিকায় এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2009, 09:16 AM

Updated : 26 Aug 2022, 11:13 AM

প্যারিস, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের তালেবানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের এক শীর্ষ দূত। শনিবার ফ্রান্সের ল্য মঁদে পত্রিকায় এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান। মার্চের শুরুতে ওবামা মধ্যপন্থি তালেবানদের সঙ্গে আলোচনা শুরুর চিন্তা-ভাবনার কথা জানিয়েছিলেন। আফগানিস্তানে নিয়োজিত জাতিসংঘের বিশেষ দূত কাই ঈদে ফ্রান্সের ল্য মঁদে পত্রিকায় বলেন, "এটি আমার পছন্দ। সংহতি অপরিহার্য। সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে কথা বলাটা গুরুত্বপূর্ণ। অসম্পূর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে বিদ্রোহী তৎপরতা মোকাবেলায় কাজ হবে না। এজন্য উচ্চাকাঙ্খা থাকা দরকার এবং গোটা তালেবান আন্দোলন নিয়েই কাজ করা দরকার।" তিনি বলেন, যে কোনও যোগাযোগের ক্ষেত্রেই নব্য সুন্নি মুসলিমদের জন্য আল কায়েদা থেকে দূরে সরে থাকা, সংবিধান ও নারী অধিকারকে সম্মান দেখানো এবং সশস্ত্র লড়াই পরিহার করার মতো বিভিন্ন শর্ত থাকবে। তালেবানদের সঙ্গে আলোচনা প্রক্রিয়ার ব্যবস্থা আফগানিস্তানকেই করতে হবে বলে কাই উল্লেখ করেন। তবে তিনি বলেন, এ পক্রিয়ায় ভূমিকা রাখতে তিনি প্রস্তুত। কাই তালেবানদের সঙ্গে যোগাযোগ করেছেন কি না জানতে চাওয়া হলে তিনি বলেন, তারা আমাদের মানবিক কয়েকটি অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছে। এভাবে বিদ্রোহী তৎপরতার রাশ টেনে ধরা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৫৭ ঘ.