২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুসলিম বিদ্বেষী বক্তব্যের কথা অস্বীকার করলেন বরুণ গান্ধী

মুসলিম বিদ্বেষী বক্তব্যের কথা অস্বীকার করে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাতি বরুণ গান্ধী বুধবার দাবি করেছেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2009, 02:59 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

নয়াদিল্লি, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুসলিম বিদ্বেষী বক্তব্যের কথা অস্বীকার করে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাতি বরুণ গান্ধী বুধবার দাবি করেছেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। স্থানীয় গণমাধ্যমে প্রচারিত একটি ফুটেজের সূত্রধরে বরুণের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, হিন্দুদের ভয়ভীতি দেখানো মুসলমানদের তিনি হাত কেটে নেবেন। এ ছাড়া তিনি প্রতিদ্বন্দ্বী এক মুসলমান প্রার্থীকে ওসামা বিন লাদেনের সঙ্গেও তুলনা করেন। উত্তর প্রদেশের পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। অভিযোগ প্রমাণিত হলে বরুণের হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিব্রতকর অবস্থায় পড়তে পারে। সাধারণ নির্বাচনের আগে এমনিতেই নির্বাচনী প্রচারকৌশল নিয়ে অভ্যন্তরীণ ঝামেলার মধ্যে আছে দলটি। বরুণ দাবি করেছেন, একটি রাজনৈতিক সমাবেশে দেওয়া তার বক্তৃতার টেপ বিকৃত করে ষড়যন্ত্রকারীরা এই কাজ করেছে। তিনি এমন কথা বলেননি। কংগ্রেস দলের প্রধান সোনিয়া গান্ধীর দেবর প্রয়াত সঞ্জয় গান্ধীর ছেলে বরুণ নয়াদিল্লিতে 'টাইমস নাউ' টেলিভিশনকে বলেন, "এটা ষড়যন্ত্র, আমি একথা বলিনি, এটা আমার কণ্ঠ নয়।" "তারা আমার বক্তৃতাকে এমনভাবে বিকৃত করে সাজিয়েছে, মনে হচ্ছে যেন আমিই মুসলিম বিদ্বেষী এই সব কথা বলেছি।" ভারতের রাজনীতিতে প্রভাবশালী নেহেরু-গান্ধী পরিবারের বেশিরভাগ সদস্য সব সময় কংগ্রেসের রাজনীতি করে এলেও বরুণ কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী বিজেপি করেন। স্বাধীনতার পর থেকে অধিকাংশ সময় কংগ্রেসই ভারত শাসন করেছে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রপৌত্র বরুণ সিএনএন-আইবিএন টেলিভিশনকে বলেন, "বিজেপির দলীয় নীতি হিন্দুদের রক্ষা করা। হিন্দুদের দুর্বল অংশকে হামলার লক্ষ্যে পরিণত হওয়া থেকে রক্ষার চেষ্টা করেছি আমি।" তিনি বলেন, "ভারতের রাজনীতিতে এটা খুবই খারাপ একটা দিন, যখন হিন্দুদের পক্ষে কথা বলার জন্য কাউকে সা