২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ কোরিয়ার রকেট প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে জাপান

উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণের সম্ভাবনার মুখে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েনের পথ পরিষ্কার করার প্রস্তুতি নিচ্ছে জাপান। উত্তর কোরিয়ার উৎক্ষেপণ করতে যাওয়া রকেটটি জাপানে পড়ার আশঙ্কায় টোকিও এ পদক্ষেপ নিচ্ছে। জাপানের কিয়োদো বার্তা সংস্থা বুধবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2009, 12:09 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

সউল, মার্চ, ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণের সম্ভাবনার মুখে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েনের পথ পরিষ্কার করার প্রস্তুতি নিচ্ছে জাপান। উত্তর কোরিয়ার উৎক্ষেপণ করতে যাওয়া রকেটটি জাপানে পড়ার আশঙ্কায় টোকিও এ পদক্ষেপ নিচ্ছে। জাপানের কিয়োদো বার্তা সংস্থা বুধবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে। উত্তর কোরিয়া ৪ থেকে ৮ এপ্রিলের মধ্যে কৃত্রিম-উপগ্রহ উৎক্ষেপণ করার পরিকল্পনা জানিয়েছে। এ পরিকল্পনায় ওই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং উৎক্ষেপণের সময়টিতে কয়েকটি বিমান সংস্থা তাদের বিমান চলাচলের পথ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে। ১৯৯৮ সালে একবার উত্তর কোরিয়া রকেট উৎক্ষেপণ করে জাপানকে অবাক করে দিয়েছিল। রকেটটি জাপানের ওপর দিয়ে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে। জাপানের আইনে আছে, দেশের ওপর বিমানব্যাতিত পতনোন্মুখ বিপজ্জনক যে কোনও কিছু গুলি করে ভূপাতিত করা যাবে। সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে কিয়োদো জানায়, জাপানের মন্ত্রিসভা এখন পতনোন্মুখ রকেট ধ্বংসের প্রাথমিক পদক্ষেপ অনুমোদনের পরিকল্পনা করেছে। তবে উত্তর কোরিয়া বলেছে, তাদের পরিকল্পনাটি হচ্ছে কক্ষপথে যোগাযোগ উপগ্রহ পাঠানোর, এবং মহাকাশ কর্মসূচির আওতায় উপগ্রহ উৎক্ষেপণের অধিকার তাদের আছে। উপগ্রহ বহনকারী রকেটটি প্রথম ধাপে জাপান সাগরে এবং ২য় ধাপে প্রশান্ত মহাসাগরে পড়বে বলে জানিয়েছে উত্তর কোরিয়া। জাপানের মন্ত্রিসভা মার্চের শেষে রকেট প্রতিরোধের পদক্ষেপ অনুমোদন করলে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্যাট্রিয়ট- এডভান্সড ক্যাপাবিলিটি-৩ মোতায়েনের পথ পরিস্কার হবে বলে জানিয়েছে কিয়োদো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএইচবি/১৮০৪ ঘ.