রামাল্লাহ, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জানুয়ারিতে গাজায় তিন সপ্তাহের ইসরায়েলি হামলার পর ফিলিস্তিনিদের মধ্যে গেরিলা দল হামাসের জনপ্রিয়তা বেড়েছে। গাজায় এক জনমত জরিপের ফলে এ তথ্য পাওয়া গেছে।
গাজায় এ মুহূর্তে নির্বাচন হলে ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাসকে পরাজিত করে জয়ী হবেন হামাস নেতা ইসমাইল হানিয়া। গাজা ও পশ্চিম তীরে ৫ থেকে ৭ মার্চের মধ্যে ১২৭০ ফিলিস্তিনির ওপর জরিপ চালিয়েছে 'প্যালেস্টিনিয়ান সেন্টার ফর পলিসি এণ্ড সার্ভে রিসার্চ'।
পশ্চিমাদের কাছে সন্ত্রাসী সংগঠন হিসাবে গর্হিত ফিলিস্তিনি গেরিলা হামাস ২০০৬ সালের পার্লামেন্ট নির্বাচনে জয়লাভ করে। পরের বছর তারা প্রেসিডেন্ট আব্বাসের অনুগত বাহিনী ফাতাহর সঙ্গে লড়াই করে গাজার নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২৯ ঘ.
bdnews24