২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যর্থ রাষ্ট্রের ঝুঁকিতে পাকিস্তান: ভারত

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পালানিয়াপ্পান চিদাম্বারাম বলেছেন ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে পাকিস্তান এবং দেশটি কে নিয়ন্ত্রণ করছে সে বিষয়টি স্পষ্ট নয়। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই) শুক্রবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে। চিদাম্বারাম মুম্বাইয়ে এক সেমিনারে বলেন,"এটা (পাকিস্তান) ব্যর্থ রাষ্ট্র নয়, তবে এটা তা হওয়ার ঝুঁকিতে রয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2009, 07:41 AM

Updated : 26 Aug 2022, 11:09 AM

নয়াদিল্লি, মার্চ ৭ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স) - ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পালানিয়াপ্পান চিদাম্বারাম বলেছেন ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে পাকিস্তান এবং দেশটি কে নিয়ন্ত্রণ করছে সে বিষয়টি স্পষ্ট নয়। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই) শুক্রবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে। চিদাম্বারাম মুম্বাইয়ে এক সেমিনারে বলেন,"এটা (পাকিস্তান) ব্যর্থ রাষ্ট্র নয়, তবে এটা তা হওয়ার ঝুঁকিতে রয়েছে।" ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, "গভীর উদ্বেগ আমাদের মনে চেপে বসে আছে। পাকিস্তানকে আসলে কে নিয়ন্ত্রণ করছে আমরা জানিনা। এটা কি সেনাবাহিনী না কি প্রেসিডেন্ট না কি সরকার।" গত নভেম্বরে মুম্বাই হামলার জন্য ভারত পাকিস্তান ভিত্তিক সংগঠন লস্কর-ই-তৈয়্যবাকে দায়ী করে থাকে। একইসঙ্গে পাকিস্তানের মাটিতে গড়ে ওঠা জঙ্গি সংগঠনগুলোর তৎপরতা কমাতে পাকিস্তান তেমন কোনো ভূমিকা পালন করছে না বলে ভারত দাবি করে থাকে। ওদিকে মঙ্গলবার লাহোরে শ্রীলংকা ক্রিকেট দলের ওপর বন্দুকধারীদের হামলার পর নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি নিয়ে সমালোচনার মুখে পড়েছে পাকিস্তানি সরকার। ওই ঘটনায় ক্রিকেটারদের বহন করা বাসের চালক ও ছয় পুলিশ নিহত এবং ছয় ক্রিকেটার ও দুই কর্মকর্তা আহত হয়। এ ঘটনার পর তালেবানদের আধিপত্য বেড়ে যাওয়া এবং জঙ্গিবাদ দমনে পাকিস্তান সরকারের অক্ষমতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ওদিকে শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জী বলেন, "তালেবানদের পুনরুত্থান পাকিস্তানের জন্য এবং এই পুরো অঞ্চলের জন্য এক মহাবিপদ।" বিডিনিউজ ২৪ ডটকম/এমডি/এএমটি/১৩৪৫ ঘ.