ওয়াশিংটন, মার্চ ০৬ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার গত ২৫ বছরের মধ্যে শীর্ষে পৌঁছেছে। ফেব্র"য়ারিতে এই হার দাঁড়িয়েছে ৮ দশমিক ১ শতাংশে। অর্থনৈতিক মন্দার কারণে বিভিন্ন কোম্পানি ব্যয় সংকোচণের পদক্ষেপ নেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অর্থনীতিবিদরা একথা বলছেন।
ফেব্র"য়ারিতে কৃষিখাতের বাইরে চাকরি হারিয়েছে ৬৪৮.০০০ জন। আর ডিসেম্বর ও জানুয়ারিতে চাকরি হারানো লোকের সংখ্যা এক লাখ ৬১ হাজারের বেশি। যা আগের অনুমান ছাড়িয়ে গেছে। সব মিলিয়ে মোট বেকারের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ২৫ লাখে।
ওয়াশিংটনে রুশে ইন্টারন্যাশনালের মূদ্রা ব্যবসায়ী জোয়ে মানিম্বো বলেন, "এ থেকে শ্রমবাজারের বেহাল দশাই ফুটে উঠছে যা ইঙ্গিত দিচ্ছে মার্কিন অর্থনীতির মন্দাবস্থা আরও গভীর হতে চলেছে।"
শ্রম দপ্তর জানিয়েছে, ১৯৮৩ সালের পর ফেব্র"য়ারিতেই বেকারত্বের হার শীর্ষে পৌঁছেছে। জানুয়ারির ৭ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে ফেব্র"য়ারিতে এই হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৯ শতাংশে। যা পূর্বানুমান ছাড়িয়ে গেছে।
ফেব্র"য়ারিতে প্রায় সব খাতেই লোক ছাঁটাই হয়েছে। বাদ ছিল কেবল শিক্ষা, ও স্বাস্থ্য খাত। এ মাসে উৎপাদন খাতে চাকরি হারিয়েছে ১৬৮.০০০ মানুষ, নির্মাণ খাতে ১০৪.০০০ এবং সার্ভিস সেক্টরে চাকরি হারিয়েছে ৩৭৫,০০০ মানুষ।
বিডিনিউজ ২৪ ডটকম/এফএইচবি/এলকিউ/২১২০ ঘ.
bdnews24