২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তান নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় যেতে পারে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বুধবার জানিয়েছেন, আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় বসার কথা বিবেচনা করতে পারে ওয়াশিংটন। তবে একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তেহরান মধ্যপ্রাচ্য বিষয়ে হস্তক্ষেপ করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2009, 07:04 AM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ব্রাসেলস, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বুধবার জানিয়েছেন, আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় বসার কথা বিবেচনা করতে পারে ওয়াশিংটন। তবে একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তেহরান মধ্যপ্রাচ্য বিষয়ে হস্তক্ষেপ করছে। ব্রাসেলসে ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে হিলারি সাংবাদিকদের জানান, বিতর্কিত পরমাণু কর্মসূচি এবং সন্ত্রাসবাদে অর্থ যোগান দেওয়ায় ইরান বড় ধরণের হুমকি হয়ে দেখা দিয়েছে। তারপরও ওয়াশিংটন চাইছে, আফগানিস্তানের মতো যে সব জায়গায় তেহরানের সঙ্গে সমঝোতায় ফল পাওয়া যেতে পারে, সেখানে একসঙ্গে কাজ করতে। আফগানিস্তান নিয়ে ইরানের সঙ্গে আলোচনার বিষয়টি যুক্তরাষ্ট্র বিবেচনা করছে কি-না- সাংবাদিকদের সরাসরি এ প্রশ্নের জবাবে হিলারি বলেন, "যেখানে একসঙ্গে কাজ করলে যুক্তরাষ্ট্র ও অন্যদের জন্য সঠিক ও কার্যকর বলে মনে হবে এবং ইরানের ভূমিকা গঠনমূলক হবে সেখানে বিষয়টি বিবেচনা করা হবে।" ইরানের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত রয়েছে। ২০০১ সালে মার্কিন বাহিনীর অভিযানে আফগানিস্তানে তালেবানদের পতনের পর থেকে সেখানে যুক্তরাষ্ট্র এবং আফগানিস্তান একসঙ্গে কাজ করছে। হিলারি বলেন, "তালেবানদের পতনের পর যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সামরিক পদক্ষেপের বিষয়ে আমাদের রাষ্ট্রদূতদের সঙ্গে নিয়মিত আলোচনা করত ইরান।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১২৫৫ ঘ.