দ্য হেগ, মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল বশিরের বিরুদ্ধে বুধবার গেপ্তারি পরোয়ানা জারি করেছে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। সুদানের গোলযোগপূর্ণ প্রদেশ দারফুরে যুদ্ধপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। (আরও তথ্যসহ)
২০০২ সালে হেগ আদালত প্রতিষ্ঠার পর কোনও দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে এটিই প্রথম গেপ্তারি পরোয়ানা। বশিরের বিরুদ্ধে এই সিদ্ধান্তে সুদান ও এর আশেপাশের অঞ্চলে আরও বিশৃঙ্খলা দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে।
তাছাড়া এতে করে সুদানে শান্তির সম্ভাবনাও ব্যাহত হতে পারে এবং পশ্চিমা বিশ্ব খার্তুম সরকারের সমর্থকদের বিরুদ্ধে অবস্থান নিতে পারে।
বশির তার বিরুদ্ধে আইসিসি'র আনা অভিযোগগুলোকে পশ্চিমাদের ষড়যন্ত্রের অংশ বলে প্রত্যাখ্যান করেছেন। মঙ্গলবার সুদানের উত্তরাঞ্চলে উল্লাসিত সমর্থকদের সামনে তিনি বলেন, "তারা এই পরোয়ানা বাতিল করতে পারে।"
চীন, আফ্রিকান ইউনিয়ন এবং আরব লীগ বলেছে, বশিরের বিরুদ্ধে অভিযোগ এ অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে, দারফুর সংঘাতের আরও অবনতি হতে পারে এবং সুদানের উত্তরাঞ্চল ও আধা-স্বায়ত্তসাশিত দক্ষিণাঞ্চলের মধ্যকার সমস্যাসঙ্কুল শান্তি চুক্তি হুমকির মুখে পড়তে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১৬ ঘ.
bdnews24