শারম আল-শেখ, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আন্তর্জাতিক দাতা সংস্থা ও দেশগুলো ফিলিস্তিনি কর্তৃপক্ষকে কমপক্ষে তিন শ' কোটি ডলার সাহায্য দেওয়ার অঙ্গীকার করতে যাচ্ছে সোমবার। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজার পুনর্গঠনে প্রধানত এই অর্থ ব্যয় হবে। গাজার শাসক দল হামাসকে এড়িয়ে এই সাহায্য দেওয়া হবে।
ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তুপে পরিণত হওয়া গাজার পুনর্গঠনের জন্য মিসরের ডাকে এর লোহিত সাগর তীরবর্তী পর্যটন কেন্দ্র শারম আল শেখের সম্মেলনে ৮৭টি দেশের প্রতিনিধিরা সাহায্যের ব্যাপারে একমত হয়েছেন।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস দিনব্যাপী সম্মেলনের মাধ্যমে কমপক্ষে ৩ দশমিক ৮৭ বিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্র"তি আদায় করতে পারবেন বলে আশা প্রকাশ করেছিলেন। তার পরিকল্পনা অনুযায়ী, এই সাহায্যের এক দশমিক ৩৩ বিলিয়ন ডলার গাজার পুনর্গঠনে কাজে লাগানো হবে। তবে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও উপসাগরীয় দেশগুলো উদারতা দেখানোয় সাহায্যের পরিমাণ আব্বাসের আশা ছাড়িয়ে গেছে।
'অক্সফাম ইন্টারন্যাশনাল' এর মুখপাত্র গাসের আবদেল-রাজেক অবশ্য বলেছেন, "অর্থ খুবই গুরুত্বপূর্ণ। তবে গাজার সব ক্রসিং খুলে দেওয়ার জন্য আন্তর্জাতিক স
bdnews24