২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পদ, মর্যাদা নিয়েও মধ্যপ্রাচ্যে সৌদি আরবের প্রভাব সীমিত

বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশ এবং ইসলামের সুতিকাগার হয়েও মধ্যপ্রাচ্যে সৌদি আরব প্রভাব খাটাতে পারে কমই। বরং ওই অঞ্চলে ইসলামি সংগঠন হামাস ও হিযবুল্লাহ'র জনপ্রিয়তা যে কোনো আরব সরকারের তুলনায় অনেক বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2009, 12:44 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

রিয়াদ, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশ এবং ইসলামের সুতিকাগার হয়েও মধ্যপ্রাচ্যে সৌদি আরব প্রভাব খাটাতে পারে কমই। বরং ওই অঞ্চলে ইসলামি সংগঠন হামাস ও হিযবুল্লাহ'র জনপ্রিয়তা যে কোনো আরব সরকারের তুলনায় অনেক বেশি। বিভিন্ন ইস্যুতে বিভক্ত আরব বিশ্বে নেতৃত্বের আকাঙ্খা এমনকি অনারব ইরান, তুরস্ক ও ইসরায়েলি প্রভাবের সমকক্ষতা অর্জনের চেষ্টাও এখন সৌদি আরবের জন্য দূরূহ ব্যাপার। বাদশাহ ফয়সাল গবেষণা ও ইসলামি শিক্ষা কেন্দ্রের বিশেষজ্ঞ আওয়াধ আল-বাদী বলেন, "এ অঞ্চলে নেতৃত্বের শুন্যতা পূরণ, একটি সক্রিয় ও আদর্শ পররাষ্ট্রনীতি গ্রহণ এবং বৃহত্তর ভূমিকা পালনের লক্ষ্য নির্ধারণই এখন সৌদি আরবের জন্য চ্যালেঞ্জ।" তিনি বলেন, "অমাদের দেশ এখন এমন এক অবস্থায় আছে যেখানে তারা সাধারনত কেবল কোনও কিছুর প্রতিক্রিয়া জানাতে পারে। যদিও ইদানিং কিছু পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে। যেমন বাদশাহ ফয়সাল স