জেনেভা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তামিল বিদ্রোহীদের নির্মূলে শ্রীলংকা সরকারের সর্বাত্মক সেনাঅভিযানের প্রতিবাদে ইউরোপের বিভিন্ন স্থানে অবস্থানরত প্রায় ২০ হাজার তামিল শুক্রবার জেনেভায় বিক্ষোভ কর্মসূচি নিয়েছে। জাতিসংঘ বৃহস্পতিবার একথা জানিয়েছে।
জেনেভার পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইউরোপের বিভিন্ন স্থান থেকে ২০০ বাসে করে তামিল বিক্ষোভকারীদের সেখানে পৌঁছানোর কথা। শুক্রবার স্থানীয় সময় মধ্যাহ্নের পর বিক্ষোভকারীরা মিছিল নিয়ে জেনেভা শহর প্রদক্ষিণ এবং মিছিল শেষে জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তরের সামনে সমাবেশ কর্মসূচি নিয়েছে।
জেনেভায় জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর ছাড়াও বহু আন্তর্জাতিক সংস্থার কার্যালয় রয়েছে। জেনেভা এবং এর বাইরেও সুইজারল্যান্ডে বহুসংখ্যক তামিল অভিবাসীর বাস।
আয়োজকদের একজন জানান, শুধুমাত্র ব্রিটেন থেকেই কমপক্ষে ১০,০০০ তামিল যোগ দিচ্ছে এ বিক্ষোভ কর্মসূচিতে। এছাড়া, অন্যান্যরা আসবে সুইজারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, নরওয়ে এবং নেদারল্যান্ডস থেকে।
জেনেভায় জাতিসংঘ কর্মীদের মধ্যাহ্নের সময় দপ্তর থেকে চলে যেতে বলা হয়েছে বলে জানিয়েছেন সেখানে কর্মরতরা। ওদিকে, জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়েছে তামিলদের বিক্ষোভ উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 'পালাইস ডেস ন্যাশনস' নামের ওই জাতিসংঘ ভবনে প্রায় ১,৬০০ কর্মী কাজ করেন।
তামিল বিদ্রোহীদের নির্মূলে শ্রীলংকা সরকারের সেনাঅভিযানের প্রতিবাদে জাতিসংঘের এ কার্যালয়ের সামনের পাবলিক স্কয়ারে বিগত সপ্তাহগুলোতে বেশ কয়েকদফায় ছোট ছোট বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় তামিল অভিবাসীরা।
এমন এক বিক্ষোভে গত সপ্তাহে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন এক অভিবাসী তামিল তরুণ। তার বয়স ছিল বিশের কোঠায়।
'লিবারেশন টাইগার্স অব তামিল ইলম' (এলটিটিই) প্রায় সিকি শতক ধরে শ্রীলংকার উত্তপূর্বাঞ্চলে একটি আলাদা স্বাধীন রাষ্ট্রের জন্য সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসলেও সরকারের সা
bdnews24