ওয়াশিংটন , ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অর্থনৈতিক মন্দার মধ্যে চাকরি হারানো আর চাকরি খুঁজে না পাওয়া লোকের সংখ্যা বেড়ে যুক্তরাষ্ট্রে সরকারের দেওয়া বেকার সুবিধা গ্রহণকারীর সংখ্যা নতুন রেকর্ডে পৌঁছেছে। এ মুহূর্তে দেশটির প্রায় ৫০ লাখ নাগরিক বেকার সুবিধা গ্রহণ করছেন বলে বৃহস্পতিবার জানিয়েছে সরকার।
ওদিকে, ফেব্র"য়ারির প্রথম দিকের নানা তথ্য থেকে ধারণা করা হচ্ছে যে, যুক্তরাষ্ট্রে ১৩ মাস ধরে চলতে থাকা অর্থনৈতিক মন্দা আরও ঘনীভূত হচ্ছে। এ মাসে দেশটির মধ্য-আটলান্টিক অঞ্চলের শিল্প কলকারখানার উৎপাদন মারাত্মক হারে কমে আসাও এ ধারণার পক্ষে যায়।
যুক্তরাষ্ট্রের বিশিষ্ট অর্থনীতিবিদ কেভিন লোগান নিউ ইয়র্কের ড্রেসনার ক্লেইনওর্ত এ বলেন, "এই তথ্য পরিস্থিতির আরও অবনতির নির্দেশক.... মানুষ চাকরি হারাচ্ছে এবং বেকার হিসেবে তালিকাভুক্তির সংখ্যা বাড়ছে।"
তিনি আরও বলেন, "মানুষ চাকরি খুঁেজ পাচ্ছে না।"
প্রকট হতে থাকা মন্দায় কোম্পানিগুলোর মুনাফা আরও কমে যাবে
bdnews24