২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে কৃত্রিম তুষারপাত, ১২ মহাসড়ক বন্ধ

খরাপীড়িত হেবেই প্রদেশে মাটির আদ্রতা বাড়াতে বৃহস্পতিবার কৃত্রিম উপায়ে তুষারপাত ঘটিয়েছে চীন। মেঘে সিগারেট আকারের ৩১৩টি সিলভার আয়োডাইড বিস্ফোরণের মধ্য দিয়ে ঘটানো কৃত্রিম এই তুষারপাতে বন্ধ হয়ে গেছে বেইজিংয়ের চারপাশের প্রায় ১২টি মহাসড়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2009, 12:39 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

বেইজিং, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- খরাপীড়িত হেবেই প্রদেশে মাটির আদ্রতা বাড়াতে বৃহস্পতিবার কৃত্রিম উপায়ে তুষারপাত ঘটিয়েছে চীন। মেঘে সিগারেট আকারের ৩১৩টি সিলভার আয়োডাইড বিস্ফোরণের মধ্য দিয়ে ঘটানো কৃত্রিম এই তুষারপাতে বন্ধ হয়ে গেছে বেইজিংয়ের চারপাশের প্রায় ১২টি মহাসড়ক। বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বুধবার রাতে এত তুষার পড়েছে যে হেবাই প্রদেশ থেকে বের হওয়ার সব মহাসড়কই বন্ধ হয়ে গেছে। এছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের রাজধানী শেনইয়াংয়ের সঙ্গে বেইজিংয়ের সংযোগকারী মহাসড়কসহ ১২টি মহাসড়ক বন্ধ হয়ে গেছে। হেবাইতে বুধবার এ বছরের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাত হয়েছে। প্রাদেশিক আবহাওয়া অফিস জানিয়েছে, কৃত্রিম উপায়ে চেষ্টা করার কারণে এত বেশি পরিমাণ তুষার পড়েছে। প্রাদেশিক ভূতত্ত্ব পর্যবেক্ষণ দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, "তুষারের ফলে মাটিতে আদ্রতা বেড়েছে। এতে করে খরার অবসান হতে পারে।" আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, প্রদেশের উত্তরাংশে বৃহস্পতিবার রাতেও ভারী তুষার পড়তে পারে। আবহাওয়া অফিসের রেকর্ড অনুযায়ী গত ৩৮ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী খরার মুখে পড়েছে বেইজিং। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৮৩৭ ঘ.