জেরুজালেম, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- বিরোধী দলীয় নেতা বেনজামিন নেতানিয়াহুর ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। নির্বাচনে তৃতীয় স্থান অধিকার করা কট্টর ডানপন্থী ইসরায়েল বেইতেইনু পার্টি বৃহস্পতিবার তার প্রতি সমর্থন ব্যক্ত করার কথা জানিয়েছে।
বেইতেইনু পার্টির নেতা অ্যাভিগডোর লিবারম্যান নির্বাচনে ২৭ আসন পেয়ে দ্বিতীয় স্থান পাওয়া লিকুদ পার্টির সরকার গঠনের পক্ষে সমর্থন ব্যক্ত করার কথা ইতিমধ্যেই প্রেসিডেন্ট শিমন পেরেজকে জানিয়েছেন। তবে তিনি শর্ত হিসেবে তিনি বলেছেন, তিনি চান নেতানিয়াহু যেন একটি বৃহত্তর কোয়ালিশন সরকার গঠন করেন।
এর অর্থ দাঁড়াচ্ছে, ২৮ টি আসন পেয়ে শীর্ষে থাকা মধ্যপন্থী কাদিমা পার্টির প্রধান, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে পিছিয়ে পড়লেন। বেইতেইনু পার্টির আসন সংখ্যা ১৫। সরকার গঠনের জন্য দলটির সমর্থন তাই খুবই গুরুত্বপূর্ণ।
প্রেসিডেন্ট পেরেজের সঙ্গে বৈঠকের শুরুতে লিভারম্যান বলেন, "একটি বৃহত্তর কোয়ালিশন সরকারের কাঠামোর ক্ষেত্রেই আমরা নেতানিয়াহুর প্রতি সমর্থন ব্যক্ত করছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬২৬ ঘ.
bdnews24