একই চার্জার দিয়ে সব মোবাইল সেট চার্জ হবে
২০১২ সালের মধ্যে সব মোবাইল ফোনই একই চার্জার দিয়ে চার্জ করা যাবে। প্রধান মোবাইল ফোন প্রস্তুতকারক কম্পানিগুলো এ লক্ষ্যে ফোন সেটে একই চার্জার সকেট লাগাতে একমত হয়েছে। মোবাইল ফোন প্রস্তুতকারক কম্পানিগুলোর সংগঠন 'জিএসএমএ' মঙ্গলবার একথা জানিয়েছে।
