২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়মিত ত্রিপক্ষীয় আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র-আফগানিস্তান-পাকিস্তান

দক্ষিণ এশিয়ায় রণকৌশল নিয়ে নিয়মিত ত্রিপক্ষীয় আলোচনা চালিয়ে যেতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র, আফগানিস্তান ও পাকিস্তান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বৃহস্পতিবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2009, 03:33 AM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ওয়াশিংটন, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- দক্ষিণ এশিয়ায় রণকৌশল নিয়ে নিয়মিত ত্রিপক্ষীয় আলোচনা চালিয়ে যেতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র, আফগানিস্তান ও পাকিস্তান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বৃহস্পতিবার একথা বলেছেন। ওবামা প্রশাসনের আফগান নীতি পর্যালোচনার অংশ হিসাবে ওয়াশিংটনে আফগানিস্তান ও পাকিস্তান থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বিরল এক ত্রিপক্ষীয় বৈঠকে ক্লিনটন বলেন, আমাদের তিন দেশের লক্ষ্য এক। তারা একই হুমকির সম্মুখীন এবং তাদের কাজের দায়িত্বও এক। এই অভিন্ন লক্ষ্যে সফলতার জন্য আমার সরকার বন্ধুদের প্রতি প্রতিশ্র"তিবদ্ধ। এই বৈঠকের পরবর্তী বৈঠকটি এপ্রিল কিংবা মে মাসে অনুষ্ঠিত হবে বলে জানান ক্লিনটন। আফগানিস্তানে ক্রমবর্ধমান তালেবান তৎপরতার পরিপ্রেক্ষিতে আফগান সরকারের সঙ্গে ওবামা প্রশাসনের সম্পর্কে টানাপোড়েনের মধ্যে ওয়াশিংটনে ওই বৈঠক অনুষ্ঠিত হল। ওদিকে, আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত এলাকায় তালেবান ও আল-কায়েদা তৎপরতা নিয়েও দেশ দুটির সম্পর্কে উত্তেজনা রয়েছে। তবে মঙ্গলবার ওয়াশিংটনে বৈঠকের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এবং আফগান পররাষ্ট্রমন্ত্রী রঙ্গিন দাদফার স্পান্টা বলেছেন, আলোচনা থেকে তারা আস্থা ও বিশ্বাসের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪১৩ ঘ.