২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাস্ট্রো হাভানার রাস্তায় হেঁটেছেন: শ্যাভেজ

কিউবার অসুস্থ নেতা ফিদেল ক্যাস্ট্রোকে প্রায় তিনবছর প্রকাশ্যে দেখা না গেলেও তিনি রাজধানী হাভানার রাস্তায় হেঁটে বেড়িয়েছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ শুক্রবার একথা জানিয়ে বলেছেন, তার ওই হাঁটার "বিস্ময়কর" দৃশ্য দেখে লোকজন কাঁদতে থাকেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2009, 01:37 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

কারাকাস, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কিউবার অসুস্থ নেতা ফিদেল ক্যাস্ট্রোকে প্রায় তিনবছর প্রকাশ্যে দেখা না গেলেও তিনি রাজধানী হাভানার রাস্তায় হেঁটে বেড়িয়েছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ শুক্রবার একথা জানিয়ে বলেছেন, তার ওই হাঁটার "বিস্ময়কর" দৃশ্য দেখে লোকজন কাঁদতে থাকেন। কিংবদন্তী বিপ্লবী ক্যাস্ট্রোর ঘনিষ্ঠ বন্ধু শ্যাভেজ গত সপ্তাহান্তে কিউবায় তার সঙ্গে কয়েক ঘণ্টা কাটিয়ে বলেছিলেন, ২০০৬ সালের জুলাইয়ে অসুস্থতায় পড়ার পর এখন ক্যাস্ট্রোর স্বাস্থ্য সবচেয়ে ভালো অবস্থায় আছে। ওই অঞ্চলের অন্য নেতারাও বলেছেন, সা