অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৬৫ জন
তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলে অস্ট্রেলিয়ার মেলবোর্নের কাছে শহর ও কৃষি খামারে নিহতের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়িয়েছে। দাবানলে পুড়ে গেছে সেখানকার শত শত বাড়িঘর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ আশঙ্কা করছে।
