২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোটেল ভাড়া দিন ইচ্ছামতো

দেশের বাইরে বেড়াতে যাবেন ভাবছেন, অথচ বাজেটে কুলাচ্ছে না। হোটেল ভাড়া নিয়ে চিন্তিত! তবে সিঙ্গাপুরে যাওয়ার কথা ভাবছেন না কেন? তাহলে হোটেল ভাড়াটা বেঁচে যেতে পারে। ফারুক হোসেন বাদলের কাছে শুনুন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2009, 01:39 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

সিঙ্গাপুর, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দেশের বাইরে বেড়াতে যাবেন ভাবছেন, অথচ বাজেটে কুলাচ্ছে না। হোটেল ভাড়া নিয়ে চিন্তিত! তবে সিঙ্গাপুরে যাওয়ার কথা ভাবছেন না কেন? তাহলে হোটেল ভাড়াটা বেঁচে যেতে পারে। ফারুক হোসেন বাদলের কাছে শুনুন বিস্তারিত। সিঙ্গাপুরে আন্তর্জাতিক মানের চেইন হোটেল আইবিস এক অদ্ভুত অফার দিয়েছে: যে কেউ ইচ্ছে মতো ভাড়া দিয়ে তাদের হোটেলে থাকতে পারবে। এক ডলার দিলেও চলবে। সিঙ্গাপুর আইবিস হোটেলের প্রতি রুমের ভাড়া সাধারণত শুরু ১৩৮ সিঙ্গাপুর ডলার (৯২ মার্কিন ডলার) থেকে। তবে আগামী ১২ ফেব্র"য়ারিতে উদ্বোধনের আগে লোকজনকে হোটেলে থাকতে আকৃষ্ট করার জন্য এই অভিনব অফার দিয়েছে হোটেলটি। যে কেউ ওয়েবসাইটে(www.whatyouwant.com.sg) ঢুকে হোটেলে রুম ভাড়া ইচ্ছামতো নির্ধারণ করতে পারবেন। তবে এই অফার সীমিত সময়ের জন্য। হোটেলের বিপণন পরিচালক হিরো ইনোউ বলেন, " বৈশ্বিক অর্থনৈতিক সংকটের বিষয়টি চিন্তা করেই এই অফার দেওয়া হয়েছে। তাছাড়া লোকজন কী পরিমাণ ভাড়া দিতে চায় সেটা জানারও দারুন উপায় হবে এটা।" রয়টার্সকে তিনি বলেন, "আমরা ধরে নিয়েছিলাম, লোকজন হয়তো এক/দুই ডলার দিয়েই শুরু করবে। তবে খুবই অবাক হচ্ছি, অনেকে ৭০/৮০ মার্কিন ডলার পর্যন্ত দেওয়ার প্রস্তাব দিয়েছে। এতে আমাদের আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে। বুঝতে পারছি, মেহমানরা আমাদের সেবাকে ভালভাবে নিচ্ছেন।" তিনি জানান, আইবিসের শুধু সিঙ্গাপুর শাখার জন্য এই অফার দেওয়া হয়েছে। তবে বিশ্বের অন্যান্য প্রান্তেঅন্যান্য শাখায়ও অফারটি দেওয়া হতে পারে। হোটেল ও বিভিন্ন সেবা খাতে ফ্রান্সের ব্যবসায়িক গ্র"প 'অ্যাকর' এর প্রতিষ্ঠান হচ্ছে আইবিস। অর্থনৈতিক মন্দার কারণে বিশ্বজুড়ে হোটেল ব্যবসাও পড়তির দিকে। আর্থিক সংকটে পড়ে অনেকেই দেশের বাইরে বেড়ানোর পরিকল্পনা বাতিল করছে। আর যাদের ব্যবসায়িক কারণে বিদেশ যেতে হয়, তারাও সফর কমানোর চেষ্টায় আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৯০৪ ঘ.