২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার চীনের প্রধানমন্ত্রীকে জুতা নিক্ষেপ

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওকে একজন প্রতিবাদকারীর জুতা নিক্ষেপের ঘটনার নিন্দা জানিয়েছে চীন। তবে ঘটনাটি দেশের দর্শকদের দেখানো হয়নি এবং ওয়েনের সফরকে সফল হিসেবে তুলে ধরেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2009, 11:09 AM

Updated : 26 Aug 2022, 11:01 AM

বেজিং, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওকে একজন প্রতিবাদকারীর জুতা নিক্ষেপের ঘটনার নিন্দা জানিয়েছে চীন। তবে ঘটনাটি দেশের দর্শকদের দেখানো হয়নি এবং ওয়েনের সফরকে সফল হিসেবে তুলে ধরেছে সরকার। ওয়েন সোমবার ওই ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার সময় প্রতিবাদকারী তাকে একনায়ক বলে জুতা ছুঁড়ে মারে। জুতাটি তার গায়ে লাগেনি। ওয়েন থেকে এক মিটার দুরে জুতাটি মাটিতে পড়ে। ইউরোপে সপ্তাহব্যাপী সফরের শেষ পর্যায়ে কেমব্রিজে বক্তব্য রাখছিলেন চীনা প্রধামমনন্ত্রী। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং ইউ ঘটনাটিকে 'বিশ্রী' এবং ওয়েনের বক্তব্যদানে মারাত্মক ব্যাঘাত সৃষ্টিকারক বলে উল্লেখ করেছেন। মুখপাত্রের বক্তব্যটি চীনের কেন্দ্রীয় টেলিভিশনে পড়ে শোনানো হয়। তবে তিনি বা টেলিভিশন কর্তৃপক্ষ কিংবা দেশটির কোন সংবাদপত্র ঘটনাটি উল্লেখ করেনি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে বিবৃতিতে জিয়াং বলেন, "ওই ঝামেলাসৃষ্টিকারী যে বিশ্রী কাণ্ড ঘটিয়েছে তাতে কোন সহানুভুতি সে পাবে না; ব্রিটেন ও চীনের মধ্যেকার বন্ধুত্বের বন্ধনেও সে চিড় ধরাতে পারবে না।" গত ডিসেম্বরে ইরাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের বিদায়ী সফরকালে এক ইরাকি সাংবাদিক তার দিকে জুতা ছুঁড়ে মারেন। ওই খবরটি চীনের গণমাধ্যম প্রকাশ করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭০০ ঘ.