রোম, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---গত সপ্তাহে হামলার শিকার হওয়ার পর ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির জনপ্রিয়তা ৫০ শতাংশের বেশি বেড়েছে।
১৩ ডিসেম্বর মিলানের এক সমাবেশে মানসিক বিকারগ্রস্ত এক ব্যক্তির ছুড়ে দেওয়া ছোট্ট একটি মূর্তির আঘাতে বার্লুসকোনির নাকের হাড়, ২ টি দাঁত ভেঙে যাওয়াসহ ঠোঁট ফেটে যায়।
এ ঘটনার পর মানুষের অঢেল সহমর্মিতা পেয়েছেন তিনি। এমনকি বিরোধীদলীয় ভোটাররাও তার সমব্যাথী হয়েছে। রোববার এক জরিপের ফলে এমনটিই দেখা গেছে।
'কোরিয়ারে ডেল্লা সেনা' পত্রিকায় প্রকাশিত আইএসপিও জনমত জরিপে বলা হয়েছে, ওই হামলার পর বার্লুসকোনির জনপ্রিয়তা বেড়েছে ৫৫ দশমিক ৯ শতাংশ। নভেম্বরের মাঝামাঝি সময়ে যা ছিল ৪৮ দশমিক ৬ শতাংশ।
তরুণ ভোটার এবং ক্যাথলিকদের মধ্যেই বার্লুসকোনির প্রতি বেশি সমর্থন দেখা গেছে। কিন্তু বামপন্থী ভোটারদের মধ্যেও তার জনসমর্থন ১৭ শতাংশ বেড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪২ ঘ.
bdnews24