২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেল ক্ষেত্র নিয়ে বিরোধের কূটনৈতিক সমাধানে রাজি ইরান-ইরাক

তেল ক্ষেত্র নিয়ে বিরোধের কূটনৈতিকভাবে নিস্পত্তিতে রাজি হয়েছে ইরাক ও ইরান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2009, 08:06 AM

Updated : 26 Aug 2022, 12:31 PM

বাগদাদ, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তেল ক্ষেত্র নিয়ে বিরোধের কূটনৈতিকভাবে নিস্পত্তিতে রাজি হয়েছে ইরাক ও ইরান। বাগদাদের অভিযোগ, ইরান তার দেশের একটি তেল ক্ষেত্রের দখল নিয়েছে। ইরাকের দক্ষিণ-পূর্বাঞ্চলের ওই তেলক্ষেত্রটিতে শনিবারও ইরানের পতাকা উড়তে এবং তার পাশে সেনাবাহিনীর তাঁবু দেখা গেছে। ফাক্কা অঞ্চলের সীমান্ত নিয়ে দীর্ঘ দিন ধরে প্রতিবেশী দুই দেশের মধ্যে বিরোধ চলছিলো। ইরাক সরকারের মুখপাত্র আলি আল-দাবাগ শনিবার রয়টার্সকে বলেন, "শান্ত হতে এবং এ বিষয়ে একটি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে সামরিক অভিযান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে আমরা।" ইরানের আল আলম টেলিভিশন চ্যানেল সেনাবাহিনীর বিবৃতি দিয়ে জানিয়েছে, ইরাকের অভ্যন্তরে কোনো তেলকূপ দখলের কথা অস্বীকার করেছে সেনাবাহিনী। ইরাক তেলক্ষেত্র থেকে ইরানি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে। এ বিষয়ে শুক্রবার ইরাকি জরকার জরুরি নিরাপত্তা বৈঠক করেছে এবং এ বিষয়ে আলোচনার জন্য বাগদাদে নিয়োজিত ইরানি প্রতিনিধিকে ডেকে পাঠিয়েছে। ইরানি দূতাবাসের এক মুখপাত্র জানিয়েছেন, দু দেশের তেল ও সামরিক কর্মকর্তাদের একটি যৌথ কমিটি এ বিষয়টি সুরাহার দায়িত্ব পালন করবে। নাম প্রকাশ না করার শর্তে ওই মুখপাত্র বলেন, "কূটনীতিকভাবে এ সমস্যার সমাধান করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমআই/১৪০০ ঘ.