২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কার্বন হ্রাস চুক্তি ছাড়াই শেষের পথে সম্মেলন

কার্বন নির্গমন হ্রাস চুক্তি ছাড়াই শেষ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে কোপেনহেগেন জলবায়ু সম্মেলনের আলোচনা। সুইডিশ প্রধানমন্ত্রী ফ্রেডরিক রিনফিল্ড রাতভর আলোচনা শেষে বলেছেন, "এ বিষয়টি আমরা কিভাবে সমাধান করব তা নিয়ে মতভেদ এবং দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে। আমরা সম্মেলনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সাধ্যমত চেষ্টা করব।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2009, 09:55 AM

Updated : 26 Aug 2022, 12:30 PM

কোপেনহেগেন, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- কার্বন নির্গমন হ্রাস চুক্তি ছাড়াই শেষ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে কোপেনহেগেন জলবায়ু সম্মেলনের আলোচনা। সুইডিশ প্রধানমন্ত্রী ফ্রেডরিক রিনফিল্ড রাতভর আলোচনা শেষে বলেছেন, "এ বিষয়টি আমরা কিভাবে সমাধান করব তা নিয়ে মতভেদ এবং দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে। আমরা সম্মেলনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সাধ্যমত চেষ্টা করব।" আলোচনায় এ পর্যন্ত নেতারা বিশ্বের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার প্রাথমিক খসড়া প্রস্তাবসহ দরিদ্র দেশগুলোকে ১০ হাজার কোটি ডলার জলবায়ু তহবিল সরবরাহে রাজি হয়েছেন। কিন্তু জলবায়ু সম্মেলনে চুক্তির মূল বিষয় গ্রিনহাউজ গ্যাস নির্গমন হ্রাসের মাত্রা এবং সময়সূচি নিয়ে কোনও চুক্তি ছাড়াই রাত্রিকালীন বৈঠক শেষ হয়েছে। ঊর্ধ্বতন এক ইউরোপীয় আলোচক বলেছেন, "এটি এখনও সঠিক পথে নেই। বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে।" শীর্ষ এক ভারতীয় আলোচক বলেছেন, "পরিস্থিতি মারাত্মক। কোনও ঘোষণাপত্র, বিবৃতি বা এ ধরনের কোনও কিছু দেওয়ার মতো কোনও সমঝোতাই হয়নি।" অন্য উন্নয়নশীল দেশগুলোর আলোচকরা রয়টার্সকে বলেছেন, ধনী দেশগুলো ২০৫০ সালের মধ্যে কার্বন নির্গমন ৮০ শতাংশ কমানোর প্রস্তাব করছে। কিন্তু উন্নয়শীল দেশগুলো এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তবে সম্মেলনে বিশ্বের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের নীচে সীমিত রাখার ব্যাপারে ব্যাপকভিত্তিক চুক্তি হতে পারে বলে মনে করা হচ্ছে। চূড়ান্ত কোনও চুক্তিতে দরিদ্র দেশগুলোর জন্য ২০২০ সাল নাগাদ বছরে ১০ হাজার কোটি ডলারের সঙ্গে আরও ৩ হাজার কোটি ডলার জলবায়ু তহবিল যোগ হতে পারে বলে মনে করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৫১ ঘ.