২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু সম্মেলনে সোচ্চার যুক্তরাষ্ট্রের তারকা রাজনীতিকরা

১৯০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে নিজের দেশের ভবিষ্যত বাঁচাতে তুমুল আলোনায় ব্যস্ত এখন কোপেনহেগেনে। কিন্তু মঙ্গলবার থেকে তাদের আলোচনাকে ছাপিয়ে সাংবাদিকদের নজর কাড়ছেন যুক্তরাষ্ট্রের তারকা রাজনীতিবিদরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2009, 10:52 AM

Updated : 26 Aug 2022, 12:29 PM

কোপেনহেগেন, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ১৯০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে নিজের দেশের ভবিষ্যত বাঁচাতে তুমুল আলোনায় ব্যস্ত এখন কোপেনহেগেনে। কিন্তু মঙ্গলবার থেকে তাদের আলোচনাকে ছাপিয়ে সাংবাদিকদের নজর কাড়ছেন যুক্তরাষ্ট্রের তারকা রাজনীতিবিদরা। এদের মধ্যে রয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার, সাবেক ভাইস প্রেসিডেন্ট অ্যাল গোর, নিউ ইয়র্ক সিটির মেয়র মাইকেল ব্লুমবার্গ। কোপেনহেগেন কনফারেন্স সেন্টারে টেলিভিশন ক্যামেরা, ফটো সাংবাদিকসহ সাংবাদিকরা এখন ছুটেছেন তাদের পিছনে। সম্মেলনের সংবাদ সংগ্রহ করতে যেখানে প্রেস পাস হলেই চলে, সেখানে শোয়ার্জনেগার আর অ্যাল গোরের বক্তৃতা শুনতে টিকেটও কাটছেন তারা। ২০০৭ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকার প্যানেলের (আইপিসিসি) সঙ্গে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অ্যাল গোর জানান, জলবায়ু আলোচনায় তিনি রাজনৈতিক বাধাগুলো দূর করার চেষ্টা করছেন। তাছাড়া ধরিত্রী দিবসের ৪০তম বার্ষিকী ২০১০ সালের ২২ এপ্রিলের মধ্যে জলবায়ু পরিবর্তন আইনের উপর কাজ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসে আহ্বান জানাবেন তিনি। কোপেনহেগেনে সম্মেলনের শেষে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আগামী জুন মাসের মধ্যে বিশ্বব্যাপী একটি চুক্তি সম্পাদনের জন্যও আহ্বান জানান তিনি। বক্তৃতায় দ্রুত পৃথিবীর বরফের মজুদ গলে যাওয়া, বৃক্ষনিধনের হার বেড়ে যাওয়া এবং খরা বৃদ্ধির হারের কথা উল্লেখ করে গোর বলেন, এই ধরনের প্রভাব ও স্পষ্ট প্রমাণের পরেও একমাত্র অপরিণামদর্শী বোকারাই এটি অবজ্ঞা করবে। সম্মেলনে মতৈক্যের অভাবের ব্যাপারে তিনি বলেন, "আমি হতাশার আভাস পাচ্ছি।" যুক্তরাষ্ট্রের অপর দুই তারকা রাজনীতিবিদ ও স্থানীয় প্রশাসক শোয়ার্জনেগার ও ব্লুমবার্গ তাদের বক্তব্যে বলেন, বিশ্বব্যাপী চুক্তি হোক বা না হোক, তারা বাতাসে কার্বনের পরিমাণ কমিয়ে আনতে তাদের স্থানীয় কর্মসূচি চালিয়ে যাবেন। শোয়ার্জনেগার বলেন, সত্যিই দারুণ হবে যদি বিশ্বের দেশগুলোর সরকার একমত হতে পারে এবং গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ কমাতে কঠোর হয়, একইসঙ্গে দরিদ্র দেশগুলোকে যথাসম্ভব সাহায্য করে। বাতাসে কার্বনের পরিমাণ কমিয়ে আনার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় ক্ষেত্রে ক্যালিফোর্নিয়াই যুক্তরাষ্ট্রে পদপ্রদর্শক উল্লেখ করে তিনি বলেন, তবে কোনো দেশের সরক