হায়দ্রাবাদ, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পৃথক তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠার পরিকল্পনার বিরুদ্ধে সোমবার ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশের শহরে, বন্দরে বিক্ষোভ করেছে হাজার হাজার বিক্ষোভকারী। ওদিকে, অন্ধ্রপ্রদেশের বিধানসভা বসার সাথে সাথে 'অখন্ড অন্ধ্র' স্লোগান তুলে সভা বানচাল করেছে বিধায়করা।
হায়দ্রাবাদে এক সপ্তাহের সহিংস বিক্ষোভ এবং নেতৃস্থানীয় এক রাজনীতিবিদের অনশনের পর ভারত সরকার গত সপ্তাহে পৃথক তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠার দাবি মেনে নেয়।
সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার অন্ধ্রের উপকূলীয় শহর ও নগরীগুলোতে লাল পতাকা উড়িয়ে এবং অখন্ড অন্ধ্র স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে পদযাত্রা করে বিক্ষোভকারীরা।
অন্ধ্রের বিধানসভায় বিধায়কদের বিক্ষুব্ধ স্লোগানে অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি করতে বাধ্য হন স্পিকার।
ভারতীয় ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, তলেঙ্গেনা অঞ্চল থকেে যে সমস্ত বধিায়করা আছনে তারা সরকারকে হুমকি দিয়ে বলেছেন, সরকার পরকিল্পনা থকেে পছিয়িে আসলে তারা ইস্তফা দবেনে। ফলে তলেঙ্গেনা রাজ্য সৃষ্টি থকেে এ মুর্হূতে সরক রের জন্য পিছিয়ে আসাও বিপদ।
তলেঙ্গেনা ইস্যু নয়িে ইতমিধ্যইে অন্ধ্রপ্রদশেে ১৩৫ জন বধিায়ক ইস্তফা দয়িছেনে। তার মধ্যে কংগ্রসেরে বধিায়কই হল ৭৯ জন। যদিও স্পিকার তাদের পদত্যাগপত্র গ্রহণ করেননি।
রয়টার্স জানিয়েছে, ভারত সরকারের তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠার সিদ্ধান্ত অন্যান্য অঞ্চলের বিচ্ছিন্নতাবাদের দাবি জোরদার করেছে। মহারাষ্ট্রে আলাদা রাজ্য প্রতিষ্ঠার দাবি উঠেছে। নাগপূরে নতুন রাজ্য প্রতিষ্ঠার দাবিতে শ শ বিক্ষোভকারী ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পশ্চিমবঙ্গে গুর্খা ও জাতিগত নেপালিরা নিজস্ব গুর্খাল্যান্ড প্রতিষ্ঠার দাবিতে অনশন ডেকেছে। অর্থনৈতিক গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্টান পিআরডি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডি এইচ পাই পানান্দিকার বলেছেন, কংগ্রেসের উচিত দ্রুত অন্ধ্রপ্রদেশ সঙ্কট সমাধান করা। নয়ত আরও অনেক পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি উঠবে এবং সরকার প্রচণ্ড চাপে পড়বে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৪৫ ঘ.
bdnews24