২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারিদ্র্য গরীব মানুষের সৃষ্টি নয়: ইউনূস

নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভারতের পার্লামেন্টে (লোকসভা) দেওয়া বক্তৃতায় বলেছেন, দারিদ্র্য গরীব মানুষের সৃষ্টি নয়। বিদ্যমান ব্যবস্থার ত্র"টির ফলেই এই দারিদ্র্যের সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2009, 06:12 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

নয়া দিল্লি থেকে প্রতিনিধি নয়া দিল্লি, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভারতের পার্লামেন্টে (লোকসভা) দেওয়া বক্তৃতায় বলেছেন, দারিদ্র্য গরীব মানুষের সৃষ্টি নয়। বিদ্যমান ব্যবস্থার ত্র"টির ফলেই এই দারিদ্র্যের সৃষ্টি হয়েছে। বুধবার লোকসভায় 'সোশ্যাল বিজনেস- এ স্টেপ টুয়ার্ড ক্রিয়েটিং এ নিউ ইকোনোমিক অ্যান্ড সোশ্যাল অর্ডার' শীর্ষক দ্বিতীয় প্রফেসর হীরেন মুখার্জি স্মারক বক্তৃতায় তিনি এ কথা বলেন। ইউনূস বলেন, "আপনি গরীব মানুষের সঙ্গে যতো বেশি সময় কাটাবেন আপনি ততোবেশি এটা অনুধাবন করবেন যে গরীব মানুষ দারিদ্র্যের সৃষ্টি করেনি। আমাদের প্রতিষ্ঠিত ব্যবস্থা, আমাদের গড়া প্রতিষ্ঠান, আমাদের সৃষ্ট ধারণা এই দারিদ্র্যের জন্ম দিয়েছে। "দারিদ্র্য হচ্ছে কৃত্রিম এবং বাইরে থেকে কোনো ব্যক্তির ওপর চাপিয়ে দেওয়া একটি বিষয়। তাই এটি বাহ্যিক বিষয় এবং একে দূর করা সম্ভব।" গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা বলেন, সমাজে বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর ত্র"টিই দারিদ্র্যের সৃষ্টি করেছে। তিনি উল্লেখ করেন, আর্থিক প্রতিষ্ঠানগুলো দরিদ্রদের সেবা দিতে অস্বীকৃতি জানায়। অথচ বিশ্বের জনসংখ্যার দুই-তৃতীয়াংশই এই গরীব মানুষরা। এ প্রসঙ্গে তিনি বলেন, "যুগ যুগ ধরে তারা (আর্থিক প্রতিষ্ঠানগুলো) দাবি করে আসছে যে গরীবদের সেবা দেওয়া সম্ভব নয়। এবং সবাই তাদের এই ব্যাখা মেনে নিয়েছে। গ্রামীণ ব্যাংক এই ধারণাকে চ্যালেঞ্জ করে দেখিয়েছে যে টেকসই উপায়ে হতদরিদ্র্যদের ঋণ দেওয়া সম্ভব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/২৩৫৩ ঘ.