লন্ডন, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকে সামরিক অভিযানকে বৈধতা দানে সহায়তা করতে গোয়েন্দা তথ্য অতিরঞ্জিত করার জন্য সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার কোনো চাপ দেননি। সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান জন স্কারলেট মঙ্গলবার একথা জানান।
২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন ওই সামরিক অভিযানের বৈধতা দানে সহায়তা করার জন্য টনি ব্লেয়ার গোয়েন্দা প্রধানকে চাপ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ৪৫ মিনিটের মধ্যে ব্রিটেনে গণবিধ্বংসী অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালাতে পারেন বলে ২০০২ সালের সেপ্টেম্বরে ব্রিটিশ সরকার একটি দলিল প্রকাশ করে। এটি ব্রিটেন ইন্টেলিজেন্স কমিটির প্রধান জন স্কারলেট অনুমোদিত ছিল।
ভিন্ন এক ঘটনায় ব্রিটেনের পার্লামেন্টের এক সদস্য একটি প্রতিবেদনে ইরাকে সরকারের যুদ্ধের কারণ হিসাবে ওই তথ্য উল্লেখ করেন। প্রতিবেদনে বলা হয়, দুই ইরাকি সেনার কথোপকথন শুনে এক ট্যাক্সি চালক এ তথ্য দিয়েছে।
সাদ্দাম হোসেন ব্রিটিশদের জন্য হুমকি--- জনমনে এ ধারণা বদ্ধপরিকর করতেই ওই দলিল তৈরি করা হয়। গোয়েন্দা তথ্য আগের চেয়ে বেশি জোরালো হওয়ার কারণে "ডগি ডজার" নামক ওই দলিলটির সমালোচনা করা হয়েছে।
ইরাকে গণবিধ্বংসী কোনো অস্ত্র পাওয়া না যাওয়ায় ব্লেয়ার ইরাক অভিযানে ব্রিটেনকে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র করে জনগণকে ধোঁকা দিয়েছেন বলে অভিযােগ ওঠে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩৫১ ঘ.
bdnews24