ইসলামাবাদ, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের পেশাওয়ার ও লাহোরে সোমবারের বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে। আহত হয়েছে শতাধিক মানুষ।
শহরের এক শীর্ষ কর্মকর্তা জানান, উত্তরপশ্চিমাঞ্চলীয় নগরী পেশাওয়ারের একটি আদালত ভবনের বাইরে আত্মঘাতী হামলায় নয়জন নিহত হওয়ার কিছু পরেই আরেক নগরী লাহোরে হামলা হয়। লাহোরের একটি বাজারে ওই হামলা হয়েছে। এতে কমপক্ষে ৩৪ জন নিহত ও ১০৯ জন আহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, বাজারে বোমা দুটি পেতে রাখা ছিল এবং নিহতদের বেশিরভাগই নারী।
পাকিস্তান স
bdnews24