২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার কর্মসূচিতে পরিবর্তন

কোপেনহেগেনে জলবায়ু সম্মেলনে শুরুর দিকে নয়, শেষ দিনে যোগ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2009, 08:56 AM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ওয়াশিংটন, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কোপেনহেগেনে জলবায়ু সম্মেলনে শুরুর দিকে নয়, শেষ দিনে যোগ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউজ শুক্রবার তার কর্মসূচি পরিবর্তনের কথা জানায়। পরিবর্তিত পরিকল্পনা অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ৯ ডিসেম্বরের বদলে ১৮ ডিসেম্বর সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনের শুরুতেই যোগদানের বিষয়ে ওবামার প্রাথমিক সিদ্ধান্তে ইউরোপীয় অনেক নেতা ও পরিবেশবিদরা অবাক হয়েছিলেন। কারণ গ্রিন হাউজ গ্যাস নির্গমন কমানোর বিষয়ে মূল আলোচনা শেষ দিকেই হওয়ার কথা। হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়, "প্রেসিডেন্ট মনে করছেন ৯ ডিসেম্বরের বদলে সম্মেলনের শেষ দিনে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ সম্মেলনকে আরও ফলপ্রসূ করে তুলবে।" কোপেনহেগেন সম্মেলনে যোগ দেওয়ার আগে ওবামা নরওয়ে গিয়ে নোবেল শান্তি পুরস্কার নেবেন। বুধবারই অসলো রওনা হবেন তিনি। ওবামা ছাড়াও বিশ্বের অনেক নেতা জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন। হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানায়, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সম্মেলনে ইতিবাচক একটি সিদ্ধান্ত নেওয়ার গত কয়েক মাসের কূটনীতিক তৎপরতায় অগ্রগতির লক্ষণ ধরা পড়েছে। ১৯৯৭ সালে স্বাক্ষরিত কিয়াটো চুক্তি মেয়াদোত্তীর্ণ হওয়ায় গ্রিন হাউস গ্যাস নির্গমন বিষয়ে কোপেনহেগেন সম্মেলনে নতুন একটি চুক্তি হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমআই/১৪৪৫ ঘ.