২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বাড়তি সেনার বিরুদ্ধে লড়বে তালেবানরা

আফগানিস্তানের মার্কিন কমান্ডার প্রেসিডেন্ট ওবামার সেনা বাড়ানোর পদক্ষেপকে যুদ্ধের হাতিয়ার বলে মন্তব্য করলেও তালেবানরা এর বিরুদ্ধে লড়াইয়ের হুমকি দিয়ে বলেছে, শত্র"পক্ষের এ কৌশল কোনও কাজে আসবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2009, 02:59 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ওয়াশিংটন/কাবুল ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের মার্কিন কমান্ডার প্রেসিডেন্ট ওবামার সেনা বাড়ানোর পদক্ষেপকে যুদ্ধের হাতিয়ার বলে মন্তব্য করলেও তালেবানরা এর বিরুদ্ধে লড়াইয়ের হুমকি দিয়ে বলেছে, শত্র"পক্ষের এ কৌশল কোনও কাজে আসবে না। কাবুলে মার্কিন ও ন্যাটো বাহিনীর কমান্ডার জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টাল বুধবার বলেছেন, আফগানিস্তানে ওবামার ৩০ হাজার মার্কিন সেনা বাড়ানোর পদক্ষেপ পরিস্থিতি অনেকখানি বদলে দেবে। ম্যাকক্রিস্টাল তার কমান্ডারদেরকে বলেন, বাড়তি সেনা অবশেষে আফগান বাহিনীর প্রশিক্ষণ ত্বরান্বিত করা এবং বিভিন্ন শহর ও গ্রামের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের প্রয়োজনীয় সেনার চাহিদা পূরণ করবে। কিন্তু আফগানিস্তানের তালেবানরা ই-মেইলে ইস্যু করা এক বিবৃতিতে বলেছে, সেনা বাড়ানোর এ পদক্ষেপে তারা কেবল আরও জোর লড়াই চালিয়ে যেতেই বদ্ধপরিকর হবে। শত্র"পক্ষের এ কৌশল তাদের জন্য কোনও উপকারই বয়ে আনবে না বলেও তালেবানরা মন্তব্য করেছে। এএফপি বার্তা সংস্থায় তালেবান মুখপাত্র ক্বারী ইউসুফ আহামদির উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, "ওবামা কেবল আফগানিস্তান থেকে একের পর এক কফিন আমেরিকায় যেতে দেখবেন।" ক্বারী আরও বলেন, "সামরিক পন্থায় তাদের আফগানিস্তানের নিয়ন্ত্রণ করায়ত্ব করার আশা বিফলে যাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫৬ ঘ.