২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে সেনা বাড়ানোর নির্দেশ ওবামার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তানে বাড়তি ৩০ হাজার সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2009, 08:38 AM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ওয়াশিংটন, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তানে বাড়তি ৩০ হাজার সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই বাড়তি সেনা আফগানিস্তানে তালেবানদের পরাজিত করে মার্কিন সেনাদের সেখান থেকে বের হয়ে আসার পথ করে দেবে বলেই তিনি আশা করছেন। আফগান পরিকল্পনা নিয়ে ওবামা দ্বিধাদ্বন্দ্বে ভূগছেন বলে সমালোচকদের তিনমাসের সমালোচনার পর শেষ পর্যন্ত এ ঘোষণা দিলেন তিনি। সেনা বাড়ানোর সিদ্ধান্ত ওবামার জন্য রাজনৈতিক দিক থেকে ঝুঁকিপূর্ণ। আফগানিস্তান যুদ্ধে আরও বেশি নজর দেওয়ার অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এসেছিলেন ওবামা। কিন্তু মার্কিন সেনাদের জীবন এবং অর্থ ঝুঁকির মুখে ফেলা নিয়ে তিনি কয়েকজন বিশিষ্ট উপদেষ্টার বাধার সম্মুখীন হন। ওবামা নতুনভাবে প্রশিক্ষণপ্রাপ্ত আফগান বাহিনীর হাতে নিরাপত্তাভার হস্তান্তর এবং যত শিগগিরি সম্ভব সেখান থেকে সেনা সরিয়ে আনার ওপর গুরুত্ব দিয়ে সেখানে সেনা বাড়ানোর এ নির্দেশ দিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৪৩ ঘ.