২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার ট্রেন বিপর্যয়ের কারণ বোমা

রাশিয়ায় একটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে শুক্রবার কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ১শ জন। বোমা বিস্ফোরণই এর কারণ বলে শনিবার জানিয়েছে রাশিয়ার অভ্যন্তরীন গোয়েন্দা সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2009, 03:54 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

রাশিয়া, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- রাশিয়ায় একটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে শুক্রবার কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ১শ জন। বোমা বিস্ফোরণই এর কারণ বলে শনিবার জানিয়েছে রাশিয়ার অভ্যন্তরীন গোয়েন্দা সংস্থা। ৬৮২ জন যাত্রী ও ২৯ জন ক্রু নিয়ে নেভোস্কি এক্সপ্রেস মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গে যাওয়ার সময় উগলোভকা গ্রামের কাছে রাত ৯ টা ৩৪ মিনিটে লাইনচ্যুত হয়। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে দেখা গেছে, ৭ কেজি টিএনটি'র সমপরিমাণ একটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। এফএসবি গোয়েন্দা সার্ভিসের প্রধান অ্যালেক্সান্ডার ব্রটিনকভ টেলিভিশনে এক বৈঠকে প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভকে একথা বলেছেন। রাশিয়ার রেলওয়ে প্রধান ভ