২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৎ ভাইকে ৫ মিনিট সময় দিলেন ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা চীনে কূটনৈতিক ব্যস্ততার মাঝেও তার সৎ ভাইয়ের সঙ্গে দেখা করেছেন, তবে সেটা শুধু পাঁচ মিনিটের জন্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2009, 03:29 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

বেজিং, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা চীনে কূটনৈতিক ব্যস্ততার মাঝেও তার সৎ ভাইয়ের সঙ্গে দেখা করেছেন, তবে সেটা শুধু পাঁচ মিনিটের জন্য। হোয়াইট হাউজের একজন কর্মকর্তা জানান, ওবামা সোমবার সন্ধ্যায় বেজিংয়ে মার্ক ওকথ ওবামা নদেসান্দজো সঙ্গে পাঁচ মিনিটের জন্য দেখা করেন। ওবামা ও নদেসান্দজো একই বাবার সন্তান। মার্কিন প্রেসিডেন্টের এই ভাইয়ের চীনের দক্ষিণাঞ্চলীয় শেনঝেং-এ বাস করার খবর গত বছর প্রকাশ হওয়ার পর থেকে তিনি নিজেকে আড়াল করে রেখেছেন। এ মাসের গোড়ার দিকে তিনি তার লেখা একটি বই'র মোড়ক উন্মোচন অনুষ্ঠানের জন্য শুধু চীনের গুয়াংজু শহরে লোকসমক্ষে আসেন। নদেসান্দজো বলেন, এই বইতে তিনি অত্যাচারী পিতার অধীনে তার যন্ত্রণাদায়ক শৈশবের কথা বলেছেন। সিএনএন এর সঙ্গে এক সাক্ষাৎকারে ওবামা বলেছেন, তিনি তার এই ভাইকে খুব একটা চিনেন না। তবে নদেসান্দজো তার বইতে তাদের পারিবারিক একান্ত বিষয় নিয়ে কোনোধরনের অবমাননাকর কিছু করেছে বলে তিনি মনে করেন না। প্রয়াত পিতা সম্পর্কে ওবামা বলেন, "আমার বাবা যে সমস্যাপূর্ণ মানুষ ছিল তা কোনো গোপন বিষয় নয়। আমার প্রথম বই 'ড্রিম অব মাই ফাদার' কেউ পড়ে থাকলে সেটা তার জানা। বাবার মদ্যপানে আসক্তির সমস্যা ছিল, পরিবারের সদস্যদের সঙ্গে তিনি ভাল আচরণ করেননি।" "আপনার জানেন, অবশ্যই সেটা আমার জীবনের একটি দুঃখের দিক। তাই বলে আমি এ নিয়ে খুব বেশি সময় ডুবে থাকি না।" বলেন ওবামা। চীনের সিনহুয়া বার্তা সংস্থার খবর অনুযায়ী নদেসান্দজো যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের সময় সর্বশেষ ওবামার সঙ্গে দেখা করেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১২৩ ঘ.