২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ার সঙ্গে নিবিড় বন্ধনের অঙ্গীকার ওবামার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা চীনের সঙ্গে সহযোগিতার যুগোপযোগীকরণ, এশিয়ায় সঙ্গে আরও নিবিড় যোগাযোগ এবং গভীর বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেছেন। শনিবার জাপানের রাজধানী টোকিওতে বড়ধরনের বক্তৃতায় এ অঙ্গীকার করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2009, 11:21 AM

Updated : 26 Aug 2022, 12:21 PM

টোকিও, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা চীনের সঙ্গে সহযোগিতার যুগোপযোগীকরণ, এশিয়ায় সঙ্গে আরও নিবিড় যোগাযোগ এবং গভীর বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেছেন। শনিবার জাপানের রাজধানী টোকিওতে বড়ধরনের বক্তৃতায় এ অঙ্গীকার করেন তিনি। শুক্রবার এশিয়া সফরের শুরুতেই ওবামা জাপানে পৌঁছে প্রধানমন্ত্রী ইউকিয়ো হাতোয়ামার সঙ্গে বৈঠক করেছেন। এখান থেকে তিনি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর সম্মেলনে যোগ দিতে সিঙ্গাপুরে যাওয়া ছাড়াও চীন এবং দক্ষিণ কোরিয়ায় যাবেন। চীন সফরকালে ওবামার আলোচ্যসূচিতে প্রাধান্য পাবে জলবায়ু পরিবর্তন ও বাণিজ্যিক ভারসাম্যহীনতার বিষয়টি। দক্ষিণ কোরিয়ায় প্রাধান্য পাবে পিয়ংইয়ংয়ের পরমাণু কর্মসূচি ইস্যু। নেতা হিসেবে প্রথম এশিয়া সফরে ওবামা দু'দেশের দুর্বল হয়ে পড়া নিরাপত্তা জোটের পুনরুজ্জীবন ঘটানোর অঙ্গীকার করেছেন। জাপানে একটি মার্কিন সামরিক ঘাঁটি নিয়ে বিরোধের জেরে ওয়াশিংটনের সঙ্গে টোকিওর সম্পর্ক ভালো যাচ্ছিল না। প্রায় ১৫ হাজার দর্শকের উদ্দেশ্যে বক্তৃতায় ওবামা বলেন, "এই অঞ্চলের ব্যাপারে আমাদের অঙ্গীকার জাপান থেকে শুরু হলেও এখানেই তার শেষ নয়।" "আমি প্রত্যেক আমেরিকানের উদ্দেশে বলতে চাই, এই অঞ্চলে আমাদের ভবিষ্যত দায় আছে। এখানে আমারা বাণিজ্য আরও বাড়াতে পারি, আমাদের অনেক পণ্য এখান থেকে কিনতে পারি।" চীনের উত্থানের পরিপ্রেক্ষিতে জাপান-আমেরিকা জোট বজায় রাখতে সচেষ্ট ওবামা বেজিংয়ের ক্রমবর্ধমান বিশ্ব ভূমিকাকেও স্বাগত জানিয়েছেন। "যুক্তরাষ্ট্র চীনকে আটকাতে চায় না, আবার চীনের সঙ্গে সম্পর্ক গভীর করার অর্থ জাপানের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক দুর্বল করাও নয়। বরং একটি সমৃদ্ধ ও শত্তিশালী চীন বিভিন্ন দেশের যুথবদ্ধ শক্তির উৎস হয়ে উঠতে পারে।" ওবামা অবশ্য এটাও বলেন, "অবশ্যই আমরা প্রত্যেক বিষয়ে একমত হব না। যুক্তরাষ্ট্র কখনোই মৌলিক মূল্যবোধ, যেটা আমরা আন্তরিকভাবে ধারণ করি, যার মধ্যে রয়েছে সব ধর্ম ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ, সে ব্যাপারে কথা বলতে ছাড় দেবে না।" আগের দিন ওবামার সঙ্গে বৈঠকের পর জাপানের প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, "আমি তাকে বলেছি, মার্কিন-জাপান জোট সবকিছুর ভিত্তি।" "তবে পরিবর্তিত সময় ও বিশ্ব পরিস্থিতিতে আমি জোটবদ্ধতা আরও গভীর করতে চাই এবং এমন একটি নতুন মার্কিন-জাপান জোট গড়তে চাই যা হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী।" ওবামা তার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেন। "আমাদের জোট অচ্ছেদ্য এবং এই বন্ধুত্ব পুনরুজ্জীবিত করতে আমরা উদ্যোগ নেব যাতে আরও সাফল্যের সঙ্গে ও জোরালোভাবে ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হই।" ওবামা বলেন। যুক্তরাষ্ট্রের ওপর কম নির্ভরশীলতার প্রতিশ্র"তি নিয়ে ক্ষমতায় আসা হাতোয়ামার নতুন সরকারের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে স