২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে গ্রিনহাউজ গ্যাস নির্গমন ৬.৪% কমেছে

জাপানে গ্রিনহাউজ গ্যাস নির্গমন গত অর্থবছরে ৬ দশমিক ৪ শতাংশ কমেছে। যা ১ দশমিক ২৮৬ বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইডের সমপরিমাণ। নিহন কেইজাই শিম্বুন পত্রিকা বুধবার পরিবেশ মন্ত্রণালয়ের এক জরিপের উদ্ধৃতি দিয়ে একথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2009, 11:38 AM

Updated : 26 Aug 2022, 12:20 PM

টোকিও, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাপানে গ্রিনহাউজ গ্যাস নির্গমন গত অর্থবছরে ৬ দশমিক ৪ শতাংশ কমেছে। যা ১ দশমিক ২৮৬ বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইডের সমপরিমাণ। নিহন কেইজাই শিম্বুন পত্রিকা বুধবার পরিবেশ মন্ত্রণালয়ের এক জরিপের উদ্ধৃতি দিয়ে একথা বলেছে। ২০০৭/২০০৮ সালের রেকর্ড ১ দশমিক ৩৭৪ বিলিয়ন টন থেকে গ্রিনহাউজ গ্যাস নির্গমন গত অর্থবছরে অনেকাংশে কমে আসার প্রত্যাশা করা হচ্ছিল। গত মাসে সরকারি তথ্যে দেখা গেছে, ২০০৮/২০০৯ সালে জ্বালানি পোড়ানো থেকে কার্বনডাই অক্সাইড নির্গমন ৬ দশমিক ৭ শতাংশ কমে ১ দশমিক ১৪ বিলিয়ন টনে দাঁড়িয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের অর্থনীতি ৩ দশমিক ২ শতাংশ সংকুচিত হওয়ার এ সময়ে গ্রিনহাউজ গ্যাস নির্গমন হ্রাসের এই হার সর্বোচ্চ। জাপান বিশ্বে পঞ্চম বৃহত্তম গ্রিনহাউজ গ্যাস নির্গমনকারী দেশ। বিশ্বে মোট গ্রিনহাউজ গ্যাস নির্গমনের প্রায় ৯০ শতাংশের জন্য দায়ী জাপানের জ্বালানি পোড়ানো থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড। গত অর্থবছর থেকে ২০০৯ সালের মার্চ পর্যন্ত জ্বালানি পোড়ানো থেকে কার্বন ডাই অক্সাইড নির্গমন কমে আসার কারণ হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড কমে যাওয়া। যার ফলে শিল্পখাতে জ্বালানির ব্যবহার ১১ শতাংশ কমেছে। কিয়োটো প্রটোকলের আওতায় জাপান ২০০৮ থেকে ২০১৩ সালের মার্চ পর্যন্ত ৫ বছরের মধ্যে প্রতিবছর গ্রিনহাউজ গ্যাস নির্গমন ১ দশমিক ১৮৬ বিলিয়ন টন কমাতে বাধ্য। এই বাধ্যবাধকতার আওতায় জাপান কিয়োটো প্রটোকলের প্রথম বছরেই প্রত্যাশামাফিক সাফল্য অর্জন করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএইচবি/১৭১২ ঘ.