২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পীত সাগরে দুই কোরিয়ার নৌ-সংঘর্ষ

পীত সাগরে মঙ্গলবার উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে নৌ-সংঘর্ষ হয়েছে। উত্তর কোরিয়ার একটি জাহাজ জলসীমা অতিক্রম করলে যুদ্ধজাহাজ থেকে গুলি ছুড়ে দক্ষিণ কোরিয়া। এর পাল্টা জবাব দেয় উত্তর কোরিয়ার জাহাজ। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2009, 08:43 AM

Updated : 26 Aug 2022, 12:20 PM

সউল, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পীত সাগরে মঙ্গলবার উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে নৌ-সংঘর্ষ হয়েছে। উত্তর কোরিয়ার একটি জাহাজ জলসীমা অতিক্রম করলে যুদ্ধজাহাজ থেকে গুলি ছুড়ে দক্ষিণ কোরিয়া। এর পাল্টা জবাব দেয় উত্তর কোরিয়ার জাহাজ। তবে এতে কেউ হতাহত হয়নি। দক্ষিণ কোরিয়ার রাজধানী সউল থেকে সামরিক কর্মকর্তারা দুই কোরিয়ার মধ্যে সংক্ষিপ্ত এই সংঘর্ষের কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়া সফরের আগে দিয়ে এ সংঘর্ষ ঘটল। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থা একথা বলেছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা সূত্রের উদ্ধৃতি দিয়ে ইয়োনহাপ বলেছে, "উত্তর কোরিয়ার একটি টহল জাহাজ নর্দার্ন লিমিট লাইন অতিক্রম করেছে এবং আমরা সতর্কীকরণ গুলি ছোড়ার পরও সেটি থামেনি। পরে ওই জাহাজ পাল্টা গুলি ছুড়েছে।" গুলিতে উত্তর কোরিয়ার জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। তবে সামরিক কর্মকর্তারা এ খবরটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি। এর আগে গত দশকেও পীত সাগরের নর্দার্ন লিমিট লাইনে দুই কোরিয়ার মধ্যে বড় ধরনের দুটো নৌ সংঘর্ষ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৩৮ ঘ.