২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে সাধারণ নির্বাচন ২১ জানুয়ারি

ইরাকিরা আগামী ২১ জানুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইরাকি পার্লামেন্ট এই ভোট হওয়ার জন্য প্রয়োজনীয় আইন পাস করার পর নির্বাচন কমিশন সোমবার এ ঘোষণা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2009, 03:15 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

বাগদাদ, নভেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকিরা আগামী ২১ জানুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইরাকি পার্লামেন্ট এই ভোট হওয়ার জন্য প্রয়োজনীয় আইন পাস করার পর নির্বাচন কমিশন সোমবার এ ঘোষণা দিয়েছে। কয়েক সপ্তাহ ধরে কিরকুক নগরীর ভোট নিয়ে চলা বিরোধের মীমাংসা জন্য রোববার আইন পাশের পর ভোট অনুষ্ঠানের সুযোগ হয়েছে। ১৬ জানুয়ারি এই ভোট হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনী কর্তৃপক্ষ বলেছে, আইন পাস হতে দেরি হওয়ায় ওই তারিখে ভোটের আয়োজন করা অসম্ভব। প্রধান নির্বাচন কমিশনার ফারাজ আল-হায়দারি রয়টার্সকে বলেছেন, নতুন তারিখটি প্রেসিডেন্ট জালাল তালাবানির প্রেসিডেন্সি কাউন্সিল ও দুই দুজন ভাইস প্রেসিডেন্টের অনুমোদিত হতে হবে। "আমি মনে করি না তারিখ পরিবর্তন হবে" বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১১২ ঘ.