২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আরও সেনা দরকার: মার্কিন জেনারেল

আফগানিস্তানে আরও সেনা পাঠানো দরকার। যুক্তরাষ্ট্রের 'আর্মি চিফ অফ স্টাফ' জেনারেল জর্জ ক্যাসি রোববার এ সুপারিশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2009, 08:01 AM

Updated : 26 Aug 2022, 12:20 PM

ওয়াশিংটন, নভেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে আরও সেনা পাঠানো দরকার। যুক্তরাষ্ট্রের 'আর্মি চিফ অফ স্টাফ' জেনারেল জর্জ ক্যাসি রোববার এ সুপারিশ করেছেন। আফগানিস্তানে নতুন কৌশল নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সিদ্ধান্তের দ্বারপ্রান্তে পের্ঁৗছানোর সময়টিতেই সেখানে আরও মার্কিন সেনা পাঠানোর সর্বশেষ এ সুপারিশ করলেন ক্যাসি। এর আগে আফগানিস্তানে নিয়োজিত মার্কিন সেনা ও ন্যাটো বাহিনীর কমান্ডার জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টাল আফগানিস্তানে অতিরিক্ত ৪০ হাজার মার্কিন সেনা পাঠানোর সুপারিশ করেন। তবে ক্যাসি কত সংখ্যক অতিরিক্ত সেনা প্রয়োজন সে সম্পর্কে কোনও মন্তব্য করেননি । এনবিসি'র 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে ক্যাসি বলেন, "আফগানিস্তানে তালেবানদের সাফল্যের রাশ টেনে ধরা এবং আফগান বেসামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় ম্যাক্রিস্টালকে সক্ষম করে তুলতে সেখানে অতিরিক্ত সেনা পাঠানো প্রয়োজন বলে আমি মনে করি।" ওদিকে, শনিবার কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তানে প্রায় ৩০ হাজার সেনা পাঠানোর পেন্টাগনের প্রস্তাব বিবেচনা করে দেখছেন। আফগান যুদ্ধে ক্রমেই জনসমর্থন কমে আসতে থাকায় দেশটিতে আরও সেনা পাঠানোর সিদ্ধান্ত ওবামার জন্য রাজনৈতিক দায়বদ্ধতা হয়ে দাঁড়াতে পারে। সিএনএন'র 'স্টেট অফ দ্য ইউনিয়ন' ভাষণে ক্যাসি বলেন, "সেনাবাহিনী ভারসাম্যহীন অবস্থায় আছে। আমরা ২০০৭ সালে যখন শুরু করি ২০১১ সালের মধ্যে আমাদের ভারসাম্যে পৌঁছানোর কথা ছিল। ২০০৭ থেকে এ পর্যন্ত আমরা সক্রিয় বাহিনীতে ৪০ হাজার সেনা যোগ করেছি। এটি একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩০০ ঘ.