২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি দমনের পদক্ষেপ নিচ্ছেন কারজাই

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই সোমবার তার সরকারে দুর্নীতি দূর করার পদক্ষেপ নিচ্ছেন বলে ঘোষণা দিয়েছেন। তবে বিদেশি অর্থ সমস্যা আরও প্রকট করে তুলছে বলেও মন্তব্য করেছেন তিনি।এক সাক্ষাৎকারে কারজাই একথা বলেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2009, 05:46 AM

Updated : 26 Aug 2022, 12:20 PM

ওয়াশিংটন, নভেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই সোমবার তার সরকারে দুর্নীতি দূর করার পদক্ষেপ নিচ্ছেন বলে ঘোষণা দিয়েছেন। তবে বিদেশি অর্থ সমস্যা আরও প্রকট করে তুলছে বলেও মন্তব্য করেছেন তিনি।এক সাক্ষাৎকারে কারজাই একথা বলেন। (আরও তথ্যসহ) কারজাই বলেন, তিনি ইতোমধ্যেই দুর্নীতি বিরোধী পদক্ষেপ শুরু করেছেন। তিনি বলেন, "আমরা যেখানে প্রকৃতই ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের দুর্নীতি চর্চা দেখেছি সেখানেই ব্যবস্থা নিয়েছি। তারা জেলে গেছে।" তিনি আফগানিস্তানের বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা করার জন্য তার মিত্রদের আহ্বান জানান। একইসঙ্গে তিনি পররাষ্ট্রমন্ত্রণালয়ের একটি বিবৃতির সমর্থনে দেশের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করার জন্যও তাদের আহ্বান জানান। তিনি বলেন, "অমরা চাই আমাদের মিত্ররা দেশের সার্বভৌমত্বকে অনেক বেশি শ্রদ্ধা করুক। এ ব্যাপারে আফগানিস্তান খুবই স্পর্শকাতর।" সরকারের সচরাচর দুর্নীতির কথা বলার পাশাপাশি কিারজাই আফগানিস্তানে ভিন্ন ধরনের বিদেশি অর্থের দুর্নীতি মোকাবেলার কথাও বলেন। পিবিএস প্রোগ্রাম 'দ্য নিউজ আওয়ার উইথ জিম লেহরার' এর সঙ্গে সাক্ষাৎকারে কারজাই বলেন, আমরা ভিন্ন ধরনের দুর্নীতির কথাও বোঝাচ্ছি, যেটি আরও বেশি মারাত্মক এবং আফগানিস্তানে নতুন। আর তা হচ্ছে, আফগানিস্তানে আসা বিশাল অঙ্কের অর্থ। নির্দিষ্ট কোনও উদাহরণ না দিয়ে কারজাই আফগানিস্তানে বিভিন্ন ঠিকাদারি পদ্ধতি, ঠিকাদারি নেওয়ার ক্ষেত্রে সচ্ছ্বতার অভাব এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি নতুন ধরনের এবং মারাত্মক দুর্নীতি সমস্যা। কারজাই আরও বলেন, "দুর্নীতিটা এখানে হওয়ায় এ লজ্জা আফগানিস্তানেরই। আর সেকারণেই আমাদের উচিত প্রথমে এ সমস্যা তুলে ধরা। সেইসঙ্গে আন্তর্জাতিক স