২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ফ্লোরিডাতে গুলির ঘটনায় নিহত এক

টেক্সাসের ঘটনার রেশ কাটতে না কাটতেই যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে এক বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2009, 09:31 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ঢাকা, ০৭ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--টেক্সাসের রক্তক্ষয়ী ঘটনার রেশ না কাটতেই যুক্তরাষ্ট্রে আরেকটি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার সকালে ফ্লোরিডার অরল্যান্ডোতে বেপরোয়া গুলির ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে বলে সিএনএন জানায়। নগরীর মেয়র বলেছেন, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শহরের পুলিশ প্রধান বলেছেন, একটি অফিস ভবনে লোকজনের ওপর ওই গুলি বর্ষণের ঘটনা ঘটে। একজন একক বন্দুকধারী এ কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। অফিসটি শেরাটন 'অরল্যান্ডো ডাউনটাউন' হোটেলের কাছে। দমকল বিভাগের কমান্ডার ভিকি রোবল্স এর আগে বলেছিলেন, আইন-শৃঙ্খলা কর্তৃপক্ষ জ্যাসন রড্রিগেজ নামে এক ব্যক্তিকে খুঁজছিলেন। অরল্যান্ডোর গেটওয়ে সেন্টারে অবস্থিত নির্মাণ বিষয়ক কনসালটেন্ট ফার্ম রেনল্ডস স্মিথ অ্যান্ড হিলস এ কাজ করতেন ওই ব্যক্তি। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র শুধু বলেন, সাবেক এক কর্মী শুক্রবার সকালে সেখানে হঠাৎ উপস্থিত হয়ে গুলিবর্ষণ শুরু করে। সোয়াট দল ১৬ তলা অফিসটিতে তল্লাশি চালায়। পাশাপাশি শেরিফ দপ্তরের হেলিকপ্টার আকাশে চক্কর দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/০৩১৪ঘ.