২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে বোমা হামলার ঘটনায় পাকিস্তানে তিনজন গ্রেপ্তার

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ইরানের দক্ষিণাঞ্চলে গতমাসের আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনাকারী সন্দেহে বৃহস্পতিবার তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। কর্মকর্তার একথা জানিয়েছেন। ওই হামলায় ৪২ জন নিহত হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2009, 01:45 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

কোয়েটা, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ইরানের দক্ষিণাঞ্চলে গতমাসের আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনাকারী সন্দেহে বৃহস্পতিবার তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। কর্মকর্তার একথা জানিয়েছেন। ওই হামলায় ৪২ জন নিহত হয়েছিল। ১৮ অক্টোবরের ওই হামলার দায় স্বীকার করে জানদোল্লাহ (আল্লাহর সৈনিক) নামে একটি সুন্নি গোষ্ঠী। শিয়া প্রধান ইরান বলেছে, গোষ্ঠীটি সীমান্তের ওপারে পাকিস্তান থেকে তৎপরতা চালায়। ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে ওই হামলায় নিহতদের মধ্যে ছিল ছয়জন ঊর্ধ্বতন কমান্ডারসহ ১৫ জন ইরানিয়ান রেভ্যুলিউশারি গার্ড সদস্য। পাকিস্তানের গোয়েন্দা ও আধাসামরিক বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ইরান সীমান্তবর্তী পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের তারবাতে অভিযান চালিয়ে জাতিগত তিন বালুচকে গ্রেপ্তার করেছে আধা সামরিক বাহিনী। নাম প্রকাশ না করার শর্তে একজন গোয়েন্দা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, "তারা ইরানিয়ান বালুচ। গত মাসে ইরানে চালানো আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনাকারী সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছে।" ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা মোহাম্মদ নজ্জর সপ্তাহ দুয়েক আগে পাকিস্তান সফরে গিয়ে জঙ্গি গোষ্ঠীটির প্রধান আব্দুলমালিক রিজিকে ইরানের কাছে প্রত্যর্পণ করার দাবি জানান। পাকিস্তান ওই হামলার নিন্দা জানিয়ে দায়ীদের ধরার জন্য ইরানকে সহায়তা দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে। তবে তাদের কাছে থাকা তথ্যানুযায়ী রিজি আফগানিস্তানে অবস্থান করছে বলে তেহরানকে জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯৩৯ ঘ.