২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু জ্বালানি নিয়ে নতুন আলোচনা চায় ইরান

জাতিসংঘের খসড়া পরমাণু জ্বালানি চুক্তি নিয়ে আরও আলোচনা চায় ইরান। একইসঙ্গে ইউরেনিয়াম প্রক্রিয়াজাত করার জন্য তা বিদেশে পাঠানোর পরিবর্তে পরমাণু জ্বালানি আমদানি করতে চায় তারা। ইরানের এক কূটনীতিক একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2009, 06:58 AM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ভিয়েনা, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাতিসংঘের খসড়া পরমাণু জ্বালানি চুক্তি নিয়ে আরও আলোচনা চায় ইরান। একইসঙ্গে ইউরেনিয়াম প্রক্রিয়াজাত করার জন্য তা বিদেশে পাঠানোর পরিবর্তে পরমাণু জ্বালানি আমদানি করতে চায় তারা। ইরানের এক কূটনীতিক একথা বলেছেন। পশ্চিমা দেশগুলো ইরানকে ওই খসড়া চুক্তি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে। চুক্তি অনুযায়ী, এ বছরের শেষ নাগাদ ইরানকে তাদের বেশির ভাগ কম সমৃদ্ধ ইউরেনিয়াম (এলইইউ) আরও বেশি সমৃদ্ধ করে জ্বালানিতে রূপান্তরিত করার জন্য বিদেশে পাঠাতে হবে। কিন্তু ইরানের রাষ্ট্রদূত আলী আসগর সোলতানিয়েহ রয়টার্সকে সোমবার বলেছেন, "প্রযুক্তি নিয়ে আমাদের উদ্বেগ এবং বিশেষ করে জ্বালানি সরবরাহের নিশ্চয়তা বিবেচনায় নেওয়া হয়েছে এ ব্যাপারে নিশ্চিত হতেই আরও আলোচনা প্রয়োজন।" ইরানের এ অনুরোধে বিশ্বশক্তিগুলোর সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে অচলবস্থা শিগগিরি নিরসনের পথ খুঁজে পাওয়া নিয়ে সংশয় আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ইতোমধ্যেই ইরানকে খসড়া প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, " আমরা ইরানকে প্রস্তাবিত চুক্তি মেনে ওেয়ার আহ্বান জানাচ্ছি। আমরা এটি বদলাব না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২৪৩ ঘ.