২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যালেরিয়ার ওষুধের উচ্চমূল্যের কারণে মারা যাচ্ছে লাখো মানুষ

ম্যালেরিয়ার কার্যকর ওষুধ কিনতে সমর্থ না হওয়ায় প্রতি বছর প্রায় ১০ লোক মানুষ মারা যায়। তারা প্রায়শই পুরনো সস্তা ওষুধ কিনে থাকে যা ম্যালেরিয়ার পরজীবী আগেই প্রতিরোধ করে ফেলেছে। গবেষকরা সোমবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2009, 01:00 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

লন্ডন, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ম্যালেরিয়ার কার্যকর ওষুধ কিনতে সমর্থ না হওয়ায় প্রতি বছর প্রায় ১০ লোক মানুষ মারা যায়। তারা প্রায়শই পুরনো সস্তা ওষুধ কিনে থাকে যা ম্যালেরিয়ার পরজীবী আগেই প্রতিরোধ করে ফেলেছে। গবেষকরা সোমবার একথা বলেছেন। গবেষকরা জানিয়েছেন, নোভার্টিস বা স্যানোফি-অ্যাভেন্তিসের মতো কোম্পানির তৈরি করা আর্টেমিসিনিন কমবিনেশন থেরাপি বা এসিটি'র মতো ওষুধ কিনতে আফ্রিকার বেশ কিছু দেশের মানুষের দৈনিক উপার্জনের ৬৫ গুণ বেশি অর্থ চলে যায়। উচ্চ ঝুঁকিপূর্ণ ৬টি দেশে এ গবেষণা চালিয়েছে পপুলেশন সার্ভিসেস ইন্টারন্যাশনাল (পিএসআই) নামে একটি সংস্থা। দোকান থেকে এসিটি কিনতে গেলে ১১ ডলার লাগে। অন্যদিকে পুরনো বা কম কার্যকর ওষুধ পাওয়া যায় মাত্র ৩০ সেন্টে। পিএসআই'র পরিচালক ডেসমন্ড শাভাস বলেছেন, "ব্যক্তিমালিকানা খাতের মাধ্যমে বেশিরভাগ মানুষের ম্যালেরিয়া প্রতিরোধী ওষুধের নাগালে যাওয়ার সুযোগ থাকলেও ওষুধের দাম গুরুত্বপূর্ণ বাধা হয়ে দাঁড়ায়।" "একজন পূর্ণবয়স্ক ব্যক্তির এসিটি চিকিৎসার পুরো কোর্সের খরচ পরে তার ন্যূনতম দৈনিক মজুরির প্রায় ৬৫ গুণ। এতে রোগীরা ভুল ওষুধের দিকে ঝুঁকতে বাধ্য হয়।" মশার মাধ্যমে ছড়িয়ে পরা ম্যালেরিয়া একটি ভয়ঙ্কর রোগ। সাব-সাহারান আফ্রিকার দেশ ও এশিয়ার কয়েকটি অঞ্চলে প্রায় ৯০ ভাগ শিশুর মৃত্যু এই রোগে ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/১৮৩৫ ঘ.