২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের জ্বালানি পরিকল্পনার পর্যালোচনা চায় ইরান

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ প্রশমনে জাতিসংঘের খসড়া চুক্তি পর্যালোচনার জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএআএ) কে একটি কমিটি গঠন করার দাবি জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সোমবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2009, 08:40 AM

Updated : 26 Aug 2022, 12:18 PM

কুয়ালা লামপুর, নভেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ প্রশমনে জাতিসংঘের খসড়া চুক্তি পর্যালোচনার জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএআএ) কে একটি কমিটি গঠন করার দাবি জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সোমবার একথা বলেছেন। মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুরে পররাষ্ট্রমন্ত্রীদের এক সম্মেলনের পার্শ্ব বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকি বলেন, "দুই দিন আগে আমরা আইএইএ এর কাছে আমাদের মতামত ও পর্যবেক্ষণের কথা জানিয়েছি। সুতরাং এখন বিষয়টি বিবেচনা ও পর্যালোচনা করার জন্য একটি টেকনিক্যাল কমিশন গঠন করা সম্ভব।" মোত্তাকি দোভাষীর মাধ্যমে কথা বলেন। এসময় তিনি বলেন, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রয়োজনেই ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ "চালিয়ে যাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩২২ ঘ.