২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান প্রধান নির্বাচনী কর্মকর্তাকে সরানোর দাবি আবদুল্লাহর

আফগানিস্তানে ৭ নভেম্বরের দ্বিতীয় দফা নির্বাচনে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ প্রধান নির্বাচন কর্মকর্তাকে অপসারণ করার দাবি জানিয়েছেন। তার এই শর্তের কারণে নির্বাচন-পূর্ব প্রক্রিয়া জটিল হয়ে উঠতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2009, 02:12 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

কাবুল, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে ৭ নভেম্বরের দ্বিতীয় দফা নির্বাচনে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ প্রধান নির্বাচন কর্মকর্তাকে অপসারণ করার দাবি জানিয়েছেন। তার এই শর্তের কারণে নির্বাচন-পূর্ব প্রক্রিয়া জটিল হয়ে উঠতে পারে। প্রধান নির্বাচনী কর্মকর্তা আজিজুল্লাহ লুধিনকে চাকরিচ্যুত এবং নির্বাচনের সময়ে শিক্ষা ও উপজাতি বিষয়ক মন্ত্রীকে বরখাস্ত করে রাখার দাবি জানিয়ে আবদুল্লাহ বলেছেন, "আমরা এ ব্যাপারে কমিশনের পদক্ষেপ নেওয়ার জন্য ৩১ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করব। ওই সময় পর্যন্ত আমরা কমিশনের সঙ্গে সব ধরনের সম্পর্ক বন্ধ রাখব।" এই শর্ত না মানা হলে কী করবেন- সাংবাদিকদের এ প্রশ্নের জবাব দেননি তিনি। তবে আবদুল্লাহর দাবিকে গুরুত্ব দেননি লুদিনের ডেপুটি আল দাউদ নাজাফি। রয়টার্সকে তিনি বলেন, "আমাদের ওপর এর কোনোই প্রভাব পড়বে না।" আফগানিস্তানের গত কয়েক বছরের মধ্যে আমেরিকানদের জন্য সবচেয়ে রক্তাক্ত একটি দিনে আবদুল্লাহ এ দাবি তুলেছেন। সোমবার দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১১ মার্কিন সেনা ও তিন বেসামরিক আমেরিকান নিহত হয়েছে এদিন। ন্যাটো নেতৃত্বাধীন বাহিনী জানিয়েছে কোনও হেলিকপ্টারই জঙ্গিদের গুলিতে বিধ্বস্ত হয়নি। পশ্চিম আফগানিস্তানে তালেবানদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে ৭ সেনা ও তিন বেসারিক আমেরিকান নিহত হয়। আরেকটি ঘটনায় দক্ষিণ আফগানিস্তানে ন্যাটো-পরিচালিত দুটি হেলিকপ্টারের সংঘর্ষে ৪ মার্কিন সেনা নিহত এবং ২ জন আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮৪৭ ঘ.