২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শারজায় বিমান দুর্ঘটনায় কমপক্ষে দুজন নিহত

আরব আমিরাতের শারজা বিমান বন্দরের কাছে বুধবার একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে দুজন নিহত হয়েছে। রয়টার্সের একজন আলোকচিত্রী এতথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2009, 02:54 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

শারজা, ২১ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আরব আমিরাতের শারজা বিমান বন্দরের কাছে বুধবার একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে দুজন নিহত হয়েছে। রয়টার্সের একজন আলোকচিত্রী এতথ্য জানিয়েছেন। ঘটনাস্থল থেকে টেলিফোনে ওই আলোকচিত্রী বলেছেন, "আমি মাটিতে অন্তত দুটি মৃতদেহ পড়ে থাকতে দেখছি। বিমানটি টুকরো টুকরো হয়ে ভেঙে একেবারেই পুড়ে গেছে। উদ্ধারকর্মীরা কাজ করে যাচ্ছে।" শারজার আবাসিক এলাকায় ওই দুর্ঘটনা ঘটেনি। দুবাইভিত্তিক একটি টেলিভিশন এর আগে বলেছে, বিমানটি ছিল একটি মাল পরিবহনের বিমান এবং এর ছয় সুদানিজ ক্রু সবাই মারা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০৪৬ ঘ.