২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে তালেবান ঘাঁটির ওপর হামলা চলছে

পাকিস্তানের হেলিকপ্টার গানশিপ বুধবার আফগান সীমান্তের কাছে তালেবান ঘাঁটির ওপর হামলা চালিয়েছে এবং জঙ্গিদের আন্তঃসীমান্ত চলাচল বন্ধ করতে পাকিস্তান সেনাবাহিনী ন্যাটোবাহিনীর প্রতি সীমান্ত বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2009, 11:26 AM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ডেরা ইসমাইল খাঁ, পাকিস্তান ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের হেলিকপ্টার গানশিপ বুধবার আফগান সীমান্তের কাছে তালেবান ঘাঁটির ওপর হামলা চালিয়েছে এবং জঙ্গিদের আন্তঃসীমান্ত চলাচল বন্ধ করতে পাকিস্তান সেনাবাহিনী ন্যাটোবাহিনীর প্রতি সীমান্ত বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছে। গত কয়েক সপ্তাহে জঙ্গিরা একের পর এক বোমা ও আত্মঘাতী হামলা চালিয়ে পাকিস্তান কাঁপিয়ে তুললে সেনাবাহিনী শনিবার দক্ষিণ ওয়াজিরিস্তানে অভিযান শুরু করেছে। জঙ্গি নিয়ন্ত্রিত এ অঞ্চলটি নিয়ন্ত্রণে নেওয়া পাকিস্তান সরকারের জন্য একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। সেনারা দক্ষিণ ওয়াজিরিস্তানের প্রধান জঙ্গি ঘাঁটির প্রবেশপথের গুরুত্বপূর্ণ শহর কোটকাই দখল করার পরপরই মঙ্গলবার তা পুনর্দখল করে নেয় তালেবানরা। সেখানে তুমুল লড়াই চলার সময়ে রাজধানী ইসলামাবাদে একটি ইসলামি বিশ্ববিদ্যালয়ে দুটি আত্মঘাতী বোমা হামলায় ৬ জন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছে। অভিযানের শুরুর দিকে সেনাবাহিনী হালকা প্রতিরোধের সম্মুখীন হয়। তবে সেনারা দুর্গম পাহাড়ি এলাকায় জঙ্গিদের আস্তানায় এগিয়ে যাওয়ার পর্যায়ে লড়াই তীব্রতর হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা জানান, সরকারি সেনারা হেলিকপ্টার ও গোলন্দাজ বাহিনীর সহায়তায় বুধবার জঙ্গিদের শক্ত ঘাঁটি মাকিন ও লাধায় আক্রমণ চালিয়েছে। আগের রাতে লড়াইয়ে আট সেনা আহত হয়। তাদের হেলিকপ্টারে করে পাশ্ববর্তী ডেরা ইসমাইল খাঁ শহরে নিয়ে যাওয়া হয়েছে। পাকিস্তানে আত্মঘাতী হামলাকারীদের গুরু বলে পরিচিত ক্বারী হোসেন মেহসুদ মঙ্গলবার বিবিসি-কে ফোন করে ইসলামিক ইউনিভার্র্সিটিতে হামলার দায় স্বীকার করে বলেন, জঙ্গিরা মনে "পুরো পাকিস্তানই এখন জঙ্গি অঞ্চল।" নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, হোসেন মেহসুদের নিজ শহর কোটকাইতে জঙ্গিদের সঙ্গে সেনাদের ব্যাপক গুলিবিনিময় হচ্ছে। কোটকাই পাকিস্তানি তালেবান প্রধান হাকিমুল্লাহ মেদসুদের জন্মস্থান। মঙ্গলবার রাজধানীর ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে পরপর দুটি আত্মঘাতী বোমা হামলায় বোমারুরাসহ ছয়জন নিহত হয়। দক্ষিণ ওয়াজিরিস্তানে সামরিক অভিযান শুরুর পর এটাই প্রথম এ ধরনের হামলা। এতে আহত হয়েছে কমপক্ষে ২০ জন। আধুনিক সময়ের সঙ্গে ইসলামের সাযুজ্য শিক্ষাদানের বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ১২ হাজার ছাত্রছাত্রী রয়েছে যার প্রায় অর্ধেকই ছাত্রী। কয়েক বিদেশিও এখানে পড়াশুনা করে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেছেন, "যারা বিশ্ববিদ্যালয়ে হামলা তারা না ইসলামের বন্ধু না পাকিস্তানের। "তারা এই আগ্রাসনের মাধ্যমে আমাদের দেশের